লাইভ স্ট্রিমিংয়ে হঠাৎ অশ্লীল ছবি! হ্যাকের শিকার কলকাতা হাইকোর্টের ইউটিউব লাইভ

Share:

নিজস্ব প্রতিনিধি : হ্যাক করা হল কলকাতা হাইকোর্টের ইউটিউব লাইভ। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল বিচারপতি শুভেন্দু সামন্তের ৭ নম্বর এজলাসের লাইভ স্ট্রিমিং। হাইকোর্টের ইউ টিউব চ্যানেল হ্যাক অত্যন্ত গুরুতর বিষয়। বিষয়টি নিয়ে খুবই সন্ত্রস্ত হয়ে পড়েছে কলকাতা হাইকোর্ট।

ঘটনার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের আইটি সেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টা। এমনকি পুলিশেও এই বিষয়ে জানানো হয়েছে। প্রাথমিক অনুমান, লাইভ স্ট্রিমিং হ্যাক করা হয়েছে। হঠাৎ করে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয় আদালত কক্ষে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনায় অস্বস্তিতে পড়ে যান বিচারপতি থেকে আইনজীবী সবাই। এরকম ঘটনা আর কোথাও নয় রাজ্যের আদালতে হচ্ছে, তবে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় ?  এই নিয়েও প্রশ্ন শুরু হয়ে গিয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে স্বাভাবিক ভাবেই চলছিল কলকাতা হাইকোর্টের কাজ। অন্যান্য দিনের মতোই লাইভ স্ট্রিমিং চলছিল। অন্যান্য এজলাসের মতো বিচারপতি শুভেন্দু সামন্তের ৭ নম্বর এজলাসেও চলছিল লাইভ স্ট্রিমিং। হঠাৎ করেই লাইভ চলাকালীন সেখানে অশ্লীল ছবি চলতে দেখা যায়। বেশ কয়েক মিনিট ধরেই চলে অশ্লীল এই ছবি। খুব সহজে বন্ধ করা যাচ্ছিল না এই সাইট। যান্ত্রিক কারণে খুব তড়িঘড়ি করে কিছু করা যাচ্ছিল না। শুধু ‘মোড অফ অপারেশন’টা দ্রুত ‘প্রাইভেট’ করে দেওয়া হয়। হাইকোর্টের আইটি সেলের সঙ্গে যোগাযোগ করা হয়। ঠিক কী ঘটেছিল, বিষয়টি হাইকোর্টের আইটি সেলের তরফে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্টের তরফে জানানো হয়েছে।হঠাৎ করে কীভাবেই বা বিষয়টি ঘটল, কার বা কাদের দ্বারা ঘটল-তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

হরমুজ দিয়ে যাওয়া জাহাজে ভারতীয় নাবিকদের রাখা যাবে না, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস