বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, স্পষ্ট ইঙ্গিত ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কোটা আন্দোলনের জেরে   বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তাতেই  পতন হয়েছিল   আওয়ামী লিগের।  এই আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে হাসিনা-আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।‘ ইতিমধ্যেই ইউনূসের এই বক্তব্যকে শুরু হয়েছে আলোচনা  ।

সম্প্রতি ব্রিটেনের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন ইউনূস। সেখানেই বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। আর তখনই ইউনূস বলেন, ‘আওয়ামি লিগের নেতৃত্ব নিজেদের স্বার্থ বাড়ানোর জন্য  তারা জনগণের ওপর দমনপীড়ন করেছে। শুধু তাই নয় শেখ হাসিনার রাজনৈতিক দলের মধ্যে ছিল ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য।‘

পাশাপাশি সাক্ষাৎকারের মধ্যে  মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘তাঁর অন্তর্বর্তী সরকার এখনই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইছে না। বর্তমানে  বাংলাদেশে  স্বল্পমেয়াদে হলেও শেখ হাসিনা এবং তাঁর দল আওয়ামী লিগের কোন স্থান নেই।‘ শুধু তাই নয় আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবে কি না সে বিষয়ে যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। এখান থেকেই স্পষ্ট যে, বর্তমানে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা এবং তাঁর দলকে ঠাঁই দিতে রাজি নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪