Maruti eVX-এর উপর ভিত্তি করে আসছে নতুন Toyota EV

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বখ্যাত গাড়ি নির্মাণ সংস্থা টয়োটা আগামী বছর অর্থা‍ৎ 2025 সালে নতুন বৈদ্যুতিক SUV বাজারে আনছে। আর ওই নয়া বৈদ্যুতিক গাড়ি তৈরির দায়িত্ব পেয়েছে আর এক গাড়ি নির্মাতা সংস্থা সুজুকি। নয়া বৈদ্যুতিক গাড়িটি Toyota-র জন্য সরবরাহ করা হবে SUZUKI-র গুজরাতের কারখানা থেকে। দুই জাপানি সংস্থার মধ্যে অংশীদারিত্বের ফলস্বরূপ এটি আসছে, যা আসলে Maruti eVX-এর Toyota সংস্করণ

মূল বৈশিষ্ট্য:

  1. Toyota EV-এর ডিজাইন হবে Urban SUV কনসেপ্ট-এর উপর ভিত্তি করে।
  2. 2025-এর প্রথমার্ধে উৎপাদন শুরু হবে এবং বাজারে লঞ্চ হবে।
  3. এই গাড়িতে থাকবে 4০০ কিলোমিটারের বেশি রেঞ্জ এবং AWD প্রযুক্তি

কী আশা করা যায় এই নতুন Toyota EV থেকে?

এই ইলেকট্রিক SUV হবে SUZUKI ও Toyota-র প্রথম যৌথভাবে তৈরি করা Battery Electric Vehicle (BEV), যা শুধু ভারতের জন্য নয়, বিশ্ববাজারেও রপ্তানি করা হবে। এই গাড়িটি নির্মাণে 27PL ইলেকট্রিক স্কেটবোর্ড প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে, যা SUZUKI, Toyota এবং Daihatsu যৌথভাবে তৈরি করেছে।

Toyota এখনও প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেনি, তবে জানা গেছে গাড়িটিতে থাকবে 4WD (ফোর-হুইল ড্রাইভ) সিস্টেমMaruti eVX-এর মতোই, এই SUV-তে দু’টি ব্যাটারি প্যাকের বিকল্প থাকতে পারে, যার মধ্যে একটি উচ্চ-স্পেসিফিকেশন ভেরিয়েন্টে থাকবে 4০০ কিমি-র বেশি রেঞ্জ

আকার ও ডিজাইন

Urban SUV কনসেপ্টে দেখা গিয়েছে যে গাড়িটির দৈর্ঘ্য 4300 mm, প্রস্থ 1820 mm, এবং উচ্চতা 1620 mm। এটি Maruti eVX-এর মতোই, যদিও eVX-এর উচ্চতা এবং প্রস্থ 20 mm কম। দুটি মডেলের মধ্যে শুধুমাত্র প্ল্যাটফর্ম নয়, বাহ্যিক এবং অভ্যন্তরীণ নকশাতেও মিল থাকবে।

Toyotaর ডিজাইন হবে bZ সিরিজের ইলেকট্রিক গাড়িগুলির অনুপ্রেরণায়। গাড়িটিতে থাকবে শক্তপোক্ত SUV স্টাইল, কোনাযুক্ত পৃষ্ঠভাগ এবং C-আকৃতির LED লাইটিং এলিমেন্টস

Maruti eVX প্রথম প্রান্তিকে লঞ্চ হওয়ার কথা, আর সেই পথ ধরেই 2025-এর মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে Toyota EV

 

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?