দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কালীপুজোর দিনেই মৃত্যু গর্ভবতী মহিলা-সহ ৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর দিন সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনার(Car Accident) সাক্ষী জলপাইগুড়ি(Jalpaiguri District)। আবারও জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক গর্ভবতী মহিলা-সহ তিনজনের(Accidental Death)। পথ দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন অন্তত আরও ২ জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজার ও চালসার মধ্যস্থিত সাতখাইয়া এলাকার ১৭ নম্বর জাতীয় সড়কে(17 no National Highway)। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ সতর্ক হোন, ক্রেডিট কার্ড থেকে রান্নার গ্যাস, শুক্র থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বানারাহাটের লক্ষ্মীপাড়া চাবাগানের বাসিন্দা এক গর্ভবতী মহিলাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসছিল তাঁর পরিবারের লোকজন। চালসা পার করে সাতখাইয়া এলাকায় চারচাকা গাড়িটি পৌঁছতেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। মালবাজারের দিক থেকে ধেয়ে আসা কাগজবোঝাই এক গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই চারচাকা গাড়িটির। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গর্ভবতী মহিলা-সহ তিনজনের। আহত বাকি দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ যোগী রাজ্যে পারিবারিক সম্পদ নিয়ে বিবাদের জেরে খুন সাংবাদিক

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় মেটেলি ও মালবাজার থানার পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে মেটেলি থানার পুলিশ। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরিয়ে এনে সেগুলি আটক করেছে মালবাজার থানার পুলিশ। কি কারণে এমন দুর্ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে দুই থানার পুলিশ। তবে এই পথ দুর্ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় দীপাবলির দিন সকালেই এলাকায় নেমে এল শোকের ছায়া। বিশেষত এক গর্ভবতীর মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। উভয় থানার পুলিশের তৎপরতায় দুর্ঘটনা পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪