‘কাঙ্গুয়া’ মুক্তির আগেই আইনী ঝামেলা, প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়ের

রিলায়েন্স এন্টারটেইনমেন্ট কিছু চলচ্চিত্রে বকেয়া ঋণের জন্য চলচ্চিত্রটির প্রযোজক, স্টুডিও গ্রীনের কে জ্ঞানভেল রাজার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই বিষয়ে চেন্নাই হাইকোর্টে একটি এফআইআর দায়ের করাও হয়েছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে দক্ষিণী সুপারস্টার সূরিয়ার বহু প্রতীক্ষিত ছবি ‘কাঙ্গুয়া’। দীর্ঘদিন ধরেই ছবিটির মুক্তির জন্যে অপেক্ষা করছে ভক্তরা। কারণ এই ছবির মাধ্যমেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন ববি দেওল। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন দিশা পাটানি। ছবিটির শিশুদিবস উপলক্ষে ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। কিন্তু এখন ছবিটির মুক্তি নিয়ে সমস্যায় পড়েছে নির্মাতারা। ইতিমধ্যেই ‘কঙ্গুয়া’র ধারাবাহিকভাবে প্রচার শুরু করছেন সূরিয়া। কিন্তু তার মধ্যেই বিপদ, ছবিটি নিয়ে সমস্যায় পড়েছে নির্মাতারা। যার প্রভাব পড়তে পারে ছবির মুক্তিতে।

একটি প্রতিবেদন অনুসারে, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট কিছু চলচ্চিত্রে বকেয়া ঋণের জন্য চলচ্চিত্রটির প্রযোজক তথা স্টুডিও গ্রীনের কে জ্ঞানভেল রাজার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই বিষয়ে চেন্নাই হাইকোর্টে একটি এফআইআর দায়ের করাও হয়েছে বলে জানা গিয়েছে। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের অভিযোগ, রাজা ‘টেডি’ (২০২১) এবং ‘Tanglaan’ (২০২৪) ছবির জন্য ৯৯.২২ কোটি টাকা ধার নিয়েছিলেন তাঁদের থেকে।কিন্তু কাঙ্গুয়া প্রযোজ এখনও পর্যন্ত মাত্র ৪৫ কোটি টাকা ফেরত দিয়েছেন। বাকি ৫৫ কোটি টাকা দাবিতে রাজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অধিকন্তু, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট আদালতকে কাঙ্গুয়ার প্রেক্ষাগৃহে মুক্তি বন্ধ করতে এবং মুলতুবি অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ‘টাংলান’-এর ওটিটি প্রিমিয়ার নিষিদ্ধ করতে বলেছে। 

তবে স্টুডিও গ্রিন আদালতকে আশ্বাস দিয়েছে যে, ১৪ নভেম্বরের নির্ধারিত তারিখের আগে ‘কঙ্গুয়া’ মুক্তি পাবে না। এই মামলার শুনানি ৭ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। আসলে, ‘কাঙ্গুয়া’ মূলত ১০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, রজনীকান্ত, ফাহাদ ফাসিল, অমিতাভ বচ্চন এবং রানা দাগ্গুবাতি অভিনীত তারকা-খচিত চলচ্চিত্র ‘ভেট্টাইয়ান’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে নির্মাতারা এর মুক্তি ১৪ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এখন এই ঝামেলার কারণে ছবিটি মুক্তি আবারও পিছিয়ে যেতে পারে।

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জ

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত