আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন কী ভাইফোঁটায় ভাইয়ের দীর্ঘায়ু কামনা করতে কি করবেন ?

courtesy google

নিজস্ব প্রতিনিধি : আজ রবিবার (৩ নভেম্বর) অর্থাৎ ভাইফোঁটা। হিন্দুধর্মে ভাইফোঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর কার্তিক মাসের দ্বিতীয়া তিথিতে পালিত হবে ভাইফোঁটা। এইদিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে। এই দিনটার অপেক্ষায় বসে থাকে ভাইবোনেরা। এই উৎসব সব মনোমালিন্য দূর করে আরও কাছে নিয়ে আসে ভাইবোনদের। জানেন কী এইদিন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করতে কি করবেন ? যমের দুয়ারে কাঁটা দিতে গেলে মোক্ষম উপায় হল যমরাজকে খুশি করা। কথিত আছে, যমরাজ বোন যমুনার থেকে ফোঁটা নিয়ে তুষ্ট হয়েছিল। ফলস্বরুপ তাঁকে বরও দিয়েছিল। তবে জেনে নিন যমকে খুশি করতে ভাইফোঁটার দিন কি করবেন।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ভাইফোঁটায় ভাই বোনের মধ্যে ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। তাই এদিন মৃত্যুর রাজা যম বোন যমুনার সঙ্গে দেখা করতে এসেছিলেন।এইজন্যই ভাইফোঁটা যমদ্বিতীয়া নামেও পরিচিত।বিশ্বাস করা হয়, শুভ সময় ভাইয়ের কপালে তিলক পরালে ভাইয়ের আয়ু বাড়ে।

স্নান সেরে পবিত্র হয়ে বসুন : যমুনা নদীতে স্নান করে ভাইকে ফোঁটা দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে তা সম্ভব না হলে যে কোন নদীতে বা ঘরে স্নান করে পবিত্র হয়ে নিন। এরপর পরিস্কার কাপড় পড়ে আসুন। দেহ ও মন শুদ্ধ করে ফোঁটা দিলে যমরাজ খুশি হন। এতে যমুনা ও যমরাজ দু’জনেই খুশি হন। সেই সঙ্গে ভাইবোনদের ওপর তাঁদের আশীর্বাদ থাকে।

ভাইয়ের কপালে মঙ্গলের তিলক পরান : বোন যদি বিবাহিত হয় তবে অবশ্যই ভাইয়ের বাড়িতে গিয়ে ফোঁটা দিন। নিষ্ঠা ভরে শুদ্ধ মনে ভাইয়ের কপালে মঙ্গলের তিলক লাগিয়ে দিন। যদি বোন অবিবাহিত হয় তবে ভাইয়ের জন্য কোনও কিছু রান্না করে খাওয়াতে ভুলবেন না।সঙ্গে দেবেন ফোঁটা।

এই খাবারগুলি দিন :  ভাইফোঁটায় যখন ভাইয়ের কপালে ফোঁটা দেবেন তখন অবশ্যই সুপারি, চাল, রুপো, মুদ্রা ইত্যাদি দেবেন।তারপর অভাবী কোনও ব্যক্তিকে এই জিনিসগুলি দান করে দেবেন।এতে আপনার ভাইয়ের পরিবারে মঙ্গল হবে। শুধু তাই নয়, ভাইফোঁটা দেওয়ার সময় নারকেল, চিনি, কালো ছোলা, শস্য ইত্যাদি ভাইকে দিন।

যম প্রদীপ জ্বালান :  ভাইফোঁটার শুভ মুহূর্তে যমরাজের নামে প্রদীপ জ্বালান। বোন তাঁর ভাইয়ের জন্য যম প্রদীপ জ্বালালে যমরাজ খুশি হন। আবার মনে করা হয়,এতে অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায়।

সঠিক মন্ত্র উচ্চারণ : ভাইফোঁটা দেওয়ার সময় মন্ত্র উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই গঙ্গা, যমুনা,জমি, যমরাজকে স্মরণ করে তারপরেই ভাইফোঁটা দিলে শুভ ফল পাওয়া যায়। সেই সঙ্গে মন্ত্র উচ্চারণ করলে যমুনা ও যম দু’জনেই খুশি হন।

Published by:

Share Link:

More Releted News:

নিরামিষ নাকি আমিষ! কোন খাবার দিয়ে দিন শুরু হয় গুগলের CEO সুন্দর পিচাইয়ের?

কম খরচে ভ্রমণ কীভাবে সম্ভব? ৩টি সহজ কৌশলেই বদলে যাবে আপনার ট্রিপ

৪০ ডিগ্রির গরম থেকে মুক্তি পেতে ফ্যান ব্যবহার? সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সদর দরজায় এটি ঝুলিয়ে রাখলে কেল্লাফতে, আর্থিক সমস্যা হবে দূর

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ