বোলপুরে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে পিটিয়ে খুন,তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,বোলপুর: তৃণমূল কর্মী খুন বোলপুরে। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে মৃত গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম সমীক থান্দার (৪৬)। বাড়ি কঙ্কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙা গ্রামে। ওই গ্রামেরই পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি।শনিবার সমীককে পঞ্চায়েতে মিটিং-এর জন্য ডেকে পাঠানো হয়। এরপরেই রাত্রে বেলায় মিটিং সেরে ফেরার পথে উত্তরনারায়ণপুর(Uttanarayanpur) এলাকায় দুষ্কৃতীরা তার উপরে হামলা করে মারধর করে। এরপর ঘটনাস্থলে তাকে এলাকার মানুষ পড়ে থাকতে দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে খবর।

তবে উৎসবের মরশুমে পঞ্চায়েত সদস্যর এই খুনের পেছনে রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি এর নেপথ্যে থাকতে পারে পরকীয়া,। কারোর আবার দাবি রাজনীতির জেরেই পিটিয়ে খুন করা হয়েছে পঞ্চায়েত সদস্যকে। শনিবার গভীর রাতে বোলপুর(Bolpur) সংলগ্ন উত্তর নারায়ণপুরের মাঠে অচৈতন্য অবস্থায় উদ্ধার হন ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য।

স্থানীয়দের একাংশের দাবি ওই তৃণমূল নেতার একাধিক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। শুধু তাই নয় পঞ্চায়েতের বর্তমান উপপ্রধানের সঙ্গেও বিবাদ ছিল। পুলিশ সব সম্ভাব্য কারণগুলি খতিয়ে দেখছে। বোলপুর শ্রীনিকেতনের তৃণমূল ব্লক সভাপতি মিহির রায়(Mihir Roy) জানিয়েছেন ,খুনের কারণ জানিনা অস্বাভাবিক মৃত্যুর কথা শুনেছি তবে দলের কোনো বিষয় নেই যারা মেরেছে অন্যায় করেছে পুলিশকে বলব করা ব্যবস্থা নিতে। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমে পাঁচজনকে আটক করেছে।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?