চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমবাগানে দেহ উদ্ধার, স্বামীর পরকীয়া ধরে ফেলায় চরম পরিণতি গৃহবধূর

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কের(Extra Marital Affair) কথা জেনে ফেলেছিল‌ স্ত্রী, আর তারই মাশুল গুনতে হল বছর পঁচিশের শরিফা বিবিকে। বৃহস্পতিবার সকালে আমবাগান থেকে উদ্ধার হল শরিফার মৃতদেহ(Housewife Death Incident)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) হরিহরপাড়া থানার লোচনমাটি গ্রামে। স্থানীয়দের দাবি, দীর্ঘ অশান্তির পর বাপের বাড়ি থেকে বুধবার শ্বশুরবাড়ি ফিরেছিলেন শরিফা। এর একদিন পর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার হয় তাঁর দেহ।

আরও পড়ুনঃ পিছিয়ে গেল ডেডলাইন, এয়ারপোর্ট অবধি মেট্রো পেতে সময় লাগবে আগামী বছর

এই ঘটনা আত্মহত্যা নাকি খুন তা এখনও পর্যন্ত জানা যায়নি। মৃতদেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার পরিবারের দাবি, শ্বাসরোধ করে খুন‌ করা হয়েছে তাঁদের মেয়েকে(Murder Case)। যদিও প্রাথমিক তদন্তে মৃতদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

এই মৃত্যুর পিছনে নিজেদের জামাইকেই সন্দেহ করছে মৃতার পরিবার। তাঁদের দাবি, প্রায় ৭ বছর আগে শরিফার সঙ্গে সামাজিকভাবেই বিয়ে হয় শঙ্করপুরের মুর্শিদের। এরপর স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তির জেরে বাপের বাড়িতেই থাকছিলেন শরিফা। উভয়ের মধ্যে বিশেষ বনিবনা ছিল না। শরিফাকে প্রায়শই খুনের হুমকি দিতেন মুর্শিদ।

আরও পড়ুনঃ গ্লাভস নিয়েও ষড়যন্ত্র, ফাঁস হল বিস্ফোরক তথ্য

বুধবার শ্বশুরবাড়ি ফিরে আসেন শরিফা। তারপরই তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। মৃতার এক আত্মীয়ের অভিযোগ, জামাইয়ের একটি অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে অশান্তি চলছিল। বেশ কয়েক বার গ্রামে বিষয়টি নিয়ে সালিশি সভাও বসে। পথের কাঁটা সরাতে শরিফাকে খুন করা হয়েছে, দাবি ওই আত্মীয়ের। অনুমান করা হচ্ছে, ওড়না দিয়েই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে এটি আত্মহত্যার ঘটনা কিনা সেই দিকটাও খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

মোদির ‘দিদি ও দিদি’র পর এবার মমতাকে ‘এই দিদি’ বলে ব্যঙ্গ অমিত শাহের

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ