কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে হাসিনাকে উ‍চ্ছেদের অন্যতম ষড়যন্ত্রকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ দূতাবাসের  প্রেস সচিবের দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনাকে উচ্ছেদের অন্যতম কুচক্রী তারিকুল ইসলাম ভুঁইয়া ওরফে তারিক চয়ন। পেশায় সাংবাদিক হলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূসের সঙ্গে হাত মিলিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও শেখ হাসিনা বিরোধী প্রোপাগাণ্ডা চালানোর অভিযোগ রয়েছে। এমনকি ঢাকায় সাংবাদিক মহলে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘পেইড এজেন্ট’ হিসাবেও পরিচিত। গত জুলাই-অগস্টে শেখ হাসিনা উ‍ৎখাত আন্দোলনে অন্যতম কুচক্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যাকে উ‍ৎখাতের পুরস্কার হিসাবে তারিকের স্ত্রী ইশরাত তারিককে বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবেও নিয়োগ করা হয়েছে। বুধবার  রাতেই তারিক চয়নকে এক বছরের জন্য কলকাতার উপদূতাবাসে প্রেস সচিব হিসাবে নিয়োগের কথা জানিয়ে জনপ্রশাসন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।তড়িঘড়ি তারিককে কলকাতায় প্রেস সচিব করে পাঠানোর পিছনে মোল্লা ইউনূসের অস‍ৎ উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

কুমিল্লার দেবিদ্বারে জন্ম তারিক চয়নের পরিবার এলাকায় মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানপ্রেমী হিসাবেই পরিচিত। ঠাকুরদা-বাবা দুজনেই ছিলেন কট্টর মৌলবাদী সংগঠন জামায়াত ইসলামীর গুরুত্বপূর্ণ নেতা। সূত্রের খবর, ছোটবেলা থেকেই জামায়াতের আদর্শে বিশ্বাসী তারিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ইসলামী ছাত্র শিবিরের (বাংলাদেশে রগ কাটা শিবির হিসাবে পরিচিত) জড়িয়ে পড়ে। মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সদস্য হিসাবেই মোল্লা ইউনূসের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এমনকি শেখ হাসিনা জমানায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ সঙ্গে ঘনিষ্ঠতারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাশোনা শেষ করে কট্টর ভারত ও হিন্দু বিরোধী হিসাবে পরিচিত এক সংবাদপত্রে সাংবাদিক হিসাবে যোগ দেন তারিক। শেষ কয়েক বছর জড়িত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মতিউর রহমান চৌধুরীর সম্পাদিত ‘দৈনিক মানবজমিন’ পত্রিকার সঙ্গে। সাংবাদিকতা পেশা হলেও গত কয়েক বছর ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জিহাদির ভূমিকাতেই দেখা গিয়েছিল তাকে। এমনকি সাংবাদিকতার ছদ্মবেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশি সংবাদমাধ্যমে ভুয়ো খবর রটানোর ভূমিকা পালনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। নিজেকে মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সন্তান হিসাবে গর্ব সহকারে পরিচয় দিতেন। এমনকি বাংলাদেশের স্বাধীনতাকেও অস্বীকার করেছেন। কোটা সংস্কার আন্দোলনের সময়ে দেশ-বিদেশে শেখ হাসিনা সরকারের ভাবমুর্তি কলুষিত করার গুরুদায়িত্বও পালন করেছিলেন। গত সেপ্টেম্বরে আচমকাই ‘দৈনিক মানবজমিন’ পত্রিকার চাকরি ছেড়ে দেন। পরিবর্তে ‘হিযবুত তাহরী’ জঙ্গি হিসাবে অভিযুক্ত তথা মোল্লা ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গেই ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল।

ভারত-হিন্দু এবং আওয়ামী লীগ বিদ্বেষী হিসাবে পরিচিত তারিকুল ইসলামকে কলকাতায় পাঠানোর পিছনে ইউনূস সরকারের অন্য কোনও গোপন অভিসন্ধি থাকতে পারে বলে মনে করছেন ঢাকার প্রবীণ সাংবাদিকরা। বিশেষ করে শেখ হাসিনা জমানার বেশ কয়েকজন মন্ত্রী-সাংসদ-আমলা-পুলিশ আধিকারিক প্রাণ ভয়ে পালিয়ে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। তাদের গতিবিধির উপরে নজরদারি চালানো এবং সেই সংক্রান্ত তথ্য বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়েই তারিক কলকাতায় যাচ্ছেন বলে মনে করছেন তাঁরা।

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?