প্রাণ বাঁচাতে ইস্তফা চেয়ারম্যান-সহ বাংলাদেশের মানবাধিকার কমিশনের সদস্যদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণ বাঁচাতে আগেই ইস্তফা দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার-সহ পাঁচ নির্বাচন কমিশনার। আর বৃহস্পতিবার ইস্তফা দিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং পাঁচ সদস্য। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর কাছে রাতেই ইস্তফা পাঠিয়ে দিয়েছেন তাঁরা। যদিও ইস্তফা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি পদত্যাগী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। তবে নামপ্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেছেন, ‘পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতেই ইস্তফা দিয়েছি। না হলে যে কোনও দিন লাশ হয়ে যেতাম।’

পদত্যাগী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ কর্মজীবনে স‍ৎ এবং নিষ্ঠাবান আমলা হিসাবে পরিচিত ছিলেন। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবের পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের সচিবেরও দায়িত্ব পালন করেছিলেন। প্রাক্তন আমলা কামাল উদ্দিন ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২২ সালের ১০ ডিসেম্বর তাঁকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে তিন বছরের জন্য নিয়োগ দেয় পূর্বতন শেখ হাসিনা সরকার। পাশাপাশি কমিশনের সদস্য হিসাবে নিয়োগ পান আমিনুল ইসলাম, কংজুরি চৌধুরী, বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক তানিয়া হক এবং সেলিম রেজা।

৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার পরেই মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তরফে শেখ হাসিনার জমানায় নিয়োগপ্রাপ্তদের ছেঁটে ফেলার কাজ শুরু হয়। তবে বিচারপতি, নির্বাচন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা যেহেতু সাংবিধানিক পদাধিকারী, তাই তাদের ইস্তফা দেওয়াতে আসরে নামে দুই পাকিস্তানি চর হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম। জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর দুই শীর্ষ নেতা সরাসরিই সাংবিধানিক পদাধিকারীদের সরে দাঁড়ানোর হুমকি দেন। সরে না দাঁরালে লাশ ফেলে দেওয়া হবে বলে হুঙ্কার ছাড়েন। ওই হুঙ্কারের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় বিচারপতি ইস্তফা দেন। পরে সরে দাঁড়ান মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। এবার তাঁদের পদাঙ্ক অনুসরণ করে প্রান বাঁচাতে ইস্তফা দিলেন জাতীয় মানবাধিকার কমিশনের ছয় শীর্ষ পদাধিকারী। আর এই ইস্তফসার ফলে শূন্য হয়ে গেল মানবাধিকার কমিশন। সূত্রের খবর, মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানপ্রেমী এক প্রাক্তন বিচারপতিকে মানবাধিকার কমিশনের শীর্ষ পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে মোল্লা ইউনূসের সরকার।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ