জন্মদিনেই মা হওয়া নিয়ে মুখ খুললেন মিম, কী বললেন ঢাকাই সিনেমার নায়িকা?

যাই হোক, এমতাবস্থায় ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমি মা হওয়ার বিষয়ে কি বলছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকাই ইন্ডাস্ট্রির সুখ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মডেল হিসেবে কেরিয়ার শুরু করলেও এখন ঢালিউড ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেত্রী। বছর দুয়েক আগে শরিফুল রাজের সঙ্গে তাঁর পরাণ ছবিটি গোটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিল। আজ সেই মিষ্টি অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। বর্তমানে টলিউড বলিউড, উভয় ইন্ডাস্ট্রিরই অভিনেত্রী বিয়ের পর আর বেশি দেরি করছেন না। মা হওয়ার সুখবর দিচ্ছেন। যেমন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় গত বছরেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। অন্যদিকে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বিয়ের বছরেই মা হয়েছেন। দীপিকা পাড়ুকোন সম্প্রতি মা হয়েছেন। এছাড়া সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টিও মা হওয়ার ঘোষণা দিয়েছেন, আগামী বছরেই সন্তানের মুখ দেখবেন আথিয়া ও ক্রিকেটার কে এল রাহুল।

যাই হোক, এমতাবস্থায় ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমি মা হওয়ার বিষয়ে কি বলছেন? তবে বরাবরে মত এবারও ঘরোয়া পরিবেশেই জন্মদিনটি উদযাপন করবেন বিবি। মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই দিনটা সেলিব্রেশন করবেন অভিনেত্রী। ছেলেবেলায় কোনও বড় আয়োজন বা লোক সমাগম দেখলেই তিনি ভয় পেতেন। এখন সেইসব ছবি আর ভিডিও দেখে হাসেন। বর্তমান বিভিন্ন ব্র‌্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত আছেন তিনি। তাই জন্মদিন নিয়ে তেমন কিছু পরিকল্পনা নেই তাঁর। ‘পরাণ’ এবং ‘দামাল’ এর মত হিট ছবির পর আর কোনও ছবিতে দেখা যাচ্ছেনা তাঁকে, এই বিষয়ে অভিনেত্রী বলেন, গল্প ও চরিত্র ভালো লাগলে কাজের গতি এবং আগ্রহ বেড়ে যায়। তবে সিনেমা করতেই তিনি বেশি পছন্দ করেন। এরপর বিবাহিত জীবন সম্পর্কে অভিনেত্রী জানান, বিবাহিত জীবন নিয়ে তিনি খুবই খুশি এবং সুখী। তবে এক্ষুনি কোনও সুখবর দিচ্ছেন না তিনি। আপাতত কাজ নিয়ে ব্যস্ত।

তাই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই, তবে তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবে। বিদ্যা সিনহা মিমের জন্ম ১৯৯২ সালের ১০ নভেম্বর। মডেল হিসেবে বেশি খ্যাতি অর্জন করেন তিনি। ‌‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এবং একটি সুন্দরী প্রতিযোগিতায় জেতার পর অভিনেত্রী কেরিয়ার শুরু করেন।  

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট