ফিরছে শৈশবের নস্টালজিয়া সুপারহিরো ‘শক্তিমান’, চমকে দিলেন মুকেশ খান্না

মুকেশ খান্না শক্তিমানের বেশে প্রত্যাবর্তন করতে প্রস্তুত। রবিবার, অভিনেতা মুকেশ খান্না, সোশ্যাল মিডিয়ায় শক্তিমানের বৈশিষ্ট্যপূর্ণ একটি ছবি শেয়ার করে ভক্তদের নস্টালজিয়া করে তুললেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়রন ম্যান, স্পাইডার-ম্যান এবং ব্যাটম্যানের আগে ভারতীয়দের মন জয় করেছিল আরেক সুপারহিরো, শক্তিমান। আইকনিক চরিত্রে অভিযোগ করেছিলেন, কিংবদন্তি অভিনেতা মুকেশ খান্না। তাঁর আইকনিক চরিত্র আজও দর্শকদের হৃদয়ে গাঁথা। শক্তিমানের জাদু বিশেষ করে গ্রাস করেছিল বাচ্চাদের উপর। আজও অনলাইনে বাচ্চাদের শক্তিমান দেখিয়ে কান্না থামানো হয়। শক্তিমান মূলত একটি টিভি সিরিজ ছিল। যা ১৯৯৭ সালে দূরদর্শনে সম্প্রচারাত হত। নাম ভূমিকায় মুকেশ খান্না, কিটু গিদওয়ানি, বৈষ্ণবী, সুরেন্দ্র পাল এবং টম অল্টারের মতো একটি শক্তিশালী তারকা কাস্ট ছিল। সিরিজটি দুর্দান্ত সাফল্য পেয়েছিল। প্রায় আট বছর ধরে টিভির পর্দায় রাজত্ব করেছে শক্তিমান।

প্রায় ৪৫০টি পর্ব প্রদর্শিত হয়েছিল। শক্তিমান চরিত্রটি অতীন্দ্রিয় এবং অতিপ্রাকৃত শক্তি ধারণকারী একটি অতিমানব, যাকে বিশ্বের মন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য অতীন্দ্রিয় সম্প্রদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে আজকে তাঁকে নিয়ে আলোচনার কারণ একটাই! ফিরছে শক্তিমান। মুকেশ খান্না শক্তিমানের বেশে প্রত্যাবর্তন করতে প্রস্তুত। রবিবার, অভিনেতা মুকেশ খান্না, সোশ্যাল মিডিয়ায় শক্তিমানের বৈশিষ্ট্যপূর্ণ একটি ছবি শেয়ার করে ভক্তদের নস্টালজিয়া করে তুললেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে অভিনেতা লিখেছেন, “আজকের শিশুদের উপর অন্ধকার ও মন্দের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, তাই ভীষ্ম ইন্টারন্যাশনাল ভারতের প্রথম সুপার শিক্ষক সুপার হিরোকে ফিরিয়ে আনছে।” ক্লিপটিতে মুকেশকে শক্তিমান হিসেবে দেখানো হয়েছে। তিনি একটি স্কুল প্রাঙ্গণে অবতরণ করছেন, যেখানে তিনি গাইতে শুরু করেন, “আজাদি কে দিওয়ান নে জং লধি ফির জানে দি, আং আং কাত গয়ে মাগার আঁচ ওয়াতান পার না আনে…”।

 

 

View this post on Instagram

 

A post shared by Mukesh Khanna (@iammukeshkhanna)

তিনি চন্দ্রশেখর আজাদ, ভগত সিং এবং সুভাষ চন্দ্র বসুর মতো নায়কদের ছবি দেখার সময় গানটি গেয়েছেন তিনি। ইনস্টাগ্রামে শক্তিমানের ছবিটি শেয়ার করে মুকেশ লিখেছেন, “এটি তার ফিরে আসার সময়। আমাদের প্রথম ভারতীয় সুপার শিক্ষক সুপার হিরো। হ্যাঁ! যেমন অন্ধকার এবং মন্দ আজকের শিশুদের উপর প্রাধান্য পেয়েছে… তার ফিরে আসার সময়।” ভিডিও ও ছবিগুলি ভাইরাল হওয়ার পরেই ভক্তরা প্রতিক্রিয়ার বন্যা বইয়ে দিয়েছেন। একজন বলেছেন, “আমি এটা দেখার জন্যে স্কুল যেতাম নখ,” একটি মন্তব্যে লেখা ছিল, “আপনি আমার শৈশবের নায়ক”, আরেকজন লিখেছেন, “স্যার দেখতে খুব উত্তেজিত”। তবে শক্তিমানের কোনও নতুন শুরু হচ্ছে না। বরং পুরোনো শো পুনরায় সম্প্রচারিত হতে চলেছে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের