অবহেলা নয়, উপকারিতা মিলবে দ্বিগুণ, পানিফল দিয়ে রাঁধতে পারেন এই পদগুলি….

চিলি চিকেন বা পনিরের মতো পানিফল দিয়ে টক, ঝাল স্বাদের চিলি-গার্লিক পানিফল বানাতে পারেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পানিফল, ছোট্ট একটি ফল। মুলত এই ফলটি পুজোর কাজেই ব্যবহৃত হয়। খুব একটা রান্নাতে ব্যবহার হয় না এই ফলের। তবে হ্যাঁ, পাঁচমেশালি চাটনি বানালে এই ফলের ব্যবহার হয়। আর এই ফলের দামও বাকি ফলেদের থেকে সস্তা। তবে শুধু ফল খাওয়া অনেকেই পছন্দ করেন না। অথচ এই ফলের উপকারিতা দারুণ। ওজন কমাতে, ত্বক ভাল রাখতে, হজমের সমস্যা দূর করতে সাহায্য করে ফলটি। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন সি, বি6, ক্যালশিয়াম, প্রোটিন, আয়রন এবং ম্যাগনেশিয়া, ফাইবার। তাই যদি কাঁচা খেতে পছন্দ না হয় ফলটি তাহলে রান্না করেও খেতে পারেন। জেনে নিন, এই ফল দিয়ে কি কি বানাতে পারেন! 

১. চিলি চিকেন বা পনিরের মতো পানিফল দিয়ে টক, ঝাল স্বাদের চিলি-গার্লিক পানিফল বানাতে পারেন। তার জন্যে আপনাকে প্রথমে কড়াইতে সাদা তেলে আদা, রসুন কুচি, পেঁয়াজ ভেজে নিতে হবে। এরপর সামান্য কুচোনো পেঁয়াজ পাতা এবং বাদাম দিয়ে দিতে হবে। এরপর ভাল করে ভেজে একে একে সোয়া সস, চিলি গার্লিক সস, সাদা তিল, স্বাদ মতো নুন, চিনি দিয়ে সেদ্ধ করা পানিফল ভাল করে নাড়িয়ে নিলেই তৈরি চিলি-গার্লিক পানিফল।

২. এছাড়া পানিফল দিয়ে বানাতে পারেন তরকারিও। এর জন্যে গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল বা সর্ষের তেলে হিং এবং জিরে ফোঁড়ন দিন। তার পর পেঁয়াজ, আদা, রসুন বেটে কষিয়ে স্বাদমতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। এরপর টম্যাটো বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিন। এরপর সমস্ত উপকরণ থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ করা পানিফলগুলো দিয়ে দিন। এরপর মশলার সঙ্গে পানিফলগুলি গরম জলে ফুটতে দিন। ঝোল কমে এলেই নামিয়ে নিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। 

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা