বেতন ৩.৫ লক্ষ টাকা! বিপুল কর্মসংস্থান Wipro-তে

যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁরা আগামী ৩১ জানুয়ারি ২০২২-এর মধ্যে নিজেদের আবেদন জমা করতে পারবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্নাতকস্তরের পড়াশোনা শেষ করেছেন? ভালো কাজের খোঁজ চালাচ্ছেন? কিন্তু মোটা অঙ্কের মাইনে সহ বড় ক্ষেত্রে চাকরির সুযোগ পাচ্ছেন না? চিন্তা করবেন না, সমস্ত সুযোগ-সুবিধা নিয়ে আপনাদের কাছে চাকরির ডালি নিয়ে হাজির উইপ্রো। সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা চাকরি প্রার্থীদের জন্য বিপুল নিয়োগের রাস্তা খুলেছে উইপ্রো। পাবেন মোটা টাকার মাইনে। যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁরা আগামী ৩১ জানুয়ারি ২০২২-এর মধ্যে নিজেদের আবেদন জমা করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

২০২০, ২০২১ সালের ইঞ্জিনিয়ারিং-এ B.E/B.Tech অথবা M.E/M.Tech পাশ করেছেন, বা ২০২২ সালে উক্ত বিভাগে যারা পাশ করবেন সবাই আবেদন জানাতে পারবেন। ফ্যাশন টেকনোলোজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কৃষি ও ফুড টেকনোলোজি ছাড়া ইঞ্জিনিয়ারিং-এর সব বিভাগের পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন, বলেই জানাচ্ছে উইপ্রো। তবে প্রত্যেক পড়ুয়াকে দশম, দ্বাদশ, স্নাতক ও স্নাতকস্তোরের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তবেই আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

বয়সের সীমা

প্রত্যেক চাকরি প্রার্থীরা যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তবে গত ছয় মাসে কোনও চাকরিপ্রার্থীরা উইপ্রোর কোনও পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা আর আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য প্রার্থীদের ভারতীয় নাগরিক, ভারতীয় বংশোদ্ভূত অথবা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই জন্ম সার্টিফিকেট প্রদান জরুরি।

নিয়োগ প্রক্রিয়া

তথ্য ও প্রযুক্তি সংস্থা উইপ্রোর তরফে এলিট ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে ফ্রেশারদের এই পদে নিয়োগ করা হবে।

বেতন

‘প্রোজেক্ট ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। সকল চাকরি প্রার্থীদের বছরে প্রতি ৩.৫ লাখ টাকা বেতন প্রদান করা হবে বলে জানিয়েছে উইপ্রো। অর্থাৎ প্রতি মাসে ৩০ হাজার টাকার কাছাকাছি বেতন প্রদান করা হবে।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর