রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

Share:

নিজস্ব প্রতিনিধি: ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি ও অবদানকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে রাজ্য বাজেটে  বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। তাঁর পৈতৃক বাড়ির সংরক্ষণ থেকে শুরু করে স্মৃতিসৌধ নির্মাণ, গ্রন্থাগার ও পার্ক তৈরি করা হবে। এই প্রকল্পগুলির জন্য মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এছাড়া শ্যামাপ্রসাদের জন্মদিনে অর্থাৎ ৬ জুলাই রাজ্যে সরকারি ছুটিরও ঘোষণা করেন তিনি।

সোমবার রাজ্য বাজেটে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের স্মৃতি সৌধ বসানোর হবে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নবান্নের তরফে জানানো হয়েছিল, কলকাতার বুকে বসানো হবে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। আগামী ৬ জুলাই এই প্রকল্পের ভূমিপুজো হওয়ার কথা রয়েছে। যদিও স্মারকটি শহরের ঠিক কোন স্থানে তৈরি হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, হুগলির বলাগড় ব্লকের জিরাটে অবস্থিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িটির সংস্কার করা হবে। এছাড়াও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হবে গ্রন্থাগার ও পার্ক। এই খাতে রাজ্যের বরাদ্দ ২০০ কোটি টাকা।  

আরও পড়ুন: কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্য সরকারের মতে, রাজ্যের ইতিহাসে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা ও গবেষণার পরিবেশ তৈরি করাই এই উদ্যোগগুলির অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যেই ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব