খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খুনের চেষ্টার অভিযোগে গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিরূপম রায়কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে বারাসাত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিরূপম রায়কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক যুবককে খুনের চেষ্টার মামলায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই নিরূপম রায়ের বিরুদ্ধে হুমকি, তোলাবাজি এবং প্রভাব খাটানোর অভিযোগ উঠছিল। সোমবার সকালে নিরূপম রায়কে গাইঘাটা থানায় আনার খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে ভিড় জমতে শুরু করে। এলাকার বহু মানুষ ডিম ও জুতো নিয়ে থানার সামনে জড়ো হন। তাকে দেখতে এবং গ্রেফতারের প্রতিবাদ কিংবা সমর্থনে নানা স্লোগানও শোনা যায়। মেডিক্যাল পরীক্ষার জন্য পুলিশ নিরূপম রায়কে থানার বাইরে নিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর

অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ পুলিশের গাড়ি আটকে দেন। সেই সময় নিরূপম রায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। জুতোও ছুড়ে মারা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। পরে তাকে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে যাওয়ার পথেও বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। মানিকহীরা এলাকার কয়েকশো পুরুষ ও মহিলা রাস্তার ধারে জড়ো হয়ে প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, কানন রায় নামে এক মহিলাকে খুনের চক্রান্তের সঙ্গে নিরূপম রায়ের যোগ রয়েছে। শেষ পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে নিরূপম রায়কে আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ আদালতের কাছে সাত দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর

জল যন্ত্রণা মুক্ত শহর গড়তে ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়মবিধি চালু করছে হাওড়া পুরসভা