শীত পড়ছে, আচারের তালিকায় ‘জলপাইয়ের টক’ রেখেছেন তো?

তবে কাঁচা জলপাইয়ের উপকারিতা অনেক বেশি। ভিটামিন সি’র আধিক্যের কারণে এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহুরাঞ্চলে শীত তেমন জাঁকিয়ে না বসলেও, অগ্রহায়ণ মাস মানেই শীতের শুরু। আর শীত মানেই শাকসব্জি দের রাজত্ব। ফল ফুল, শাকমূল এসবের সমাহার বাজারে ভরে রয়েছে। আর এই শাকসবজিদের ভিড়ে কোনটা ছেড়ে কোনটা রাঁধবেন তা বলাই বাহুল্য! এ সময় বাজারে ভাল জলপাই পাবেন। ডালের সঙ্গে জলপাই যেমন মুখরোচক, তেমনি আচারও জিভে জল এনে দেয়। তবে কাঁচা জলপাইয়ের উপকারিতা অনেক বেশি। ভিটামিন সি’র আধিক্যের কারণে এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে বেশি। এবার এতে সর্দি কাশিও সহজে আপনাকে ছোঁবে না। জলপাই খেলে এই ধরণের রোগ থেকে নিজেকে সুস্থ রাখা যায়। জলাপাই রক্তের চিনি নিয়ন্ত্রণেও সাহায্য করে। যাই হোক, আজ জলপাইয়ের একটি অনন্য পদের কথা আপনাদের জানাবো। জলপাইয়ের আচার বানানো খুব সহজ। আর এই আচারের জন্যে আপনাকে জলপাই রোদে শুকোতেও হবেনা। কীভাবে বানাবেন? 

উপকরণ: জলপাই, মৌরি, মেথি, সাদা এবং লাল সরিষা, শুকনো মরিচ, সরিষার তেল, চিনি, নুন।

প্রণালী: প্রথমে কাঁচা জলপাই গ্রেট করে নিয়ে নুন দিয়ে মেখে রাখুন বেশ কিছুক্ষন। যতক্ষণ না জলপাই থেকে জল বেরোচ্ছে, ততক্ষণ জলপাই থেকে চেপে চেপে জল বের করে শুকনো করে নিন। এরপর আন্দাজমত মৌরি, মেথি (খুব অল্প পরিমাণে নেবেন, বেশি হলে আচার তেঁতো হয়ে যাবে), সাদা এবং লাল সরিষা, শুকনো মরিচ একসঙ্গে গুঁড়ো করে জলপাই এর সঙ্গে মেখে নিন। এরপরেই সরিষার তেল ফুটিয়ে নিয়ে মশলা মাখানো জলপাই এ ঢেলে দেবেন। যদি কেউ বেশি টক খেতে না চান, তাহলে একটু চিনি মিশিয়ে নিতে পারেন। এরপর বয়ামে ভরে ফ্রিজে রেখে দিয়ে টুক টুক করে খান। লাঞ্চের পর এই আচারটা দুপুরটা একেবারে জমিয়ে দেবে। 

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক