‘কাউকে দোষী সাব্যস্ত করতে পারবে না প্রশাসন’, বুলডোজার মামলায় রায় সুপ্রিম কোর্টের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুলডোজার মামলায় এবার বড় রায়দান করল সুপ্রিম কোর্ট। বুধবার এই মামলা নিয়ে শুনানির সময় আদালতের তরফে জানান হয়েছে, বুলডোজার চালানো বরদাস্ত করা হবে না।  কর্মকর্তারা নিজেদের ইচ্ছামতো কাজ করতে পারেন না। কারুর ঘর- বাড়ি ভাঙতে গেলে নির্দিষ্ট নিয়মবিধি মেনেই তা করতে হবে।

বুলডোজার মামলার শুনানি হয় বিচারপতি বিআর গভই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে। শুনানির সময় বিচারপতিরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘সংবিধানের ১৯ এবং ২১তম অনুচ্ছেদে মৌলিক অধিকারের মধ্যে  রয়েছে বাসস্থানের অধিকার। সেইজন্য এই অধিকারকে খুবই গুরুত্ব সহকারে নজর রাখা হয়। যাতে কেউ এই অধিকার থেকে বঞ্চিত হতে না পারে।‘ পাশাপাশি এদিন শুনানির সময় বিচারপতি গভই বলেন, ‘কোনও ব্যক্তি বিচার করতে পারেন না, কে দোষী আর কে দোষী নয়। আর কাউকে দোষী করার ক্ষমতা নেই রাজ্য প্রশাসন এবং পুলিশের। আইনকে কেউ নিজের হাতে তুলে নিতে পারবে না।‘ শুধু তাই নয় শুনানির সময় শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কোন অবৈধ নির্মাণ ভাঙার আগে ১৫ দিন আগে নোটিশ পাঠাবে হবে। নোডান অফিসাররা বিষয়টি পর্যালোচনা করবেন। এরপর এই অবৈধ নির্মাণ নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, এরআগে গত ২ সেপ্টেম্বর বুলডোজার মামলা নিয়ে শুনানির সময় শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, ‘অভিযুক্ত বলেই কীভাবে কারও বাড়ি ভাঙা যেতে পারে? আইন অনুযায়ী নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করে ভেঙে দেওয়া যায়না।‘সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন ,’ আমরা অবৈধ ভাবে কোন নির্মাণ তৈরি হলে তা বুলডোজার দিয়ে ভেঙে দিই।‘আর তা শুনেই বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়ে দিয়েছিল,’ গোটা দেশে বুলডোজার অ্যাকশন নিয়ে একটি গাইডলাইন দিতে হবে।‘

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে  বেশ কয়েকটি রাজ্যের  সরকার গুরুতর অপরাধের সঙ্গে  জড়িতদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। মূলত, দেখা গিয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। তাই সুপ্রিম কোর্টে অপরাধের মামলায় অভিযুক্তদের বাড়ি বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলার সিদ্ধান্তের বিরোধিতা করে দায়ের হয়েছিল মামলা। এদিন ছিল সেই মামলার শুনানি।

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি