জল খেতেই  মুহূর্তে শেষ হয়ে গেল একরত্তির জীবন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জলই কেড়ে নিল জীবন। এমনই  মর্মান্তিক ঘটনা ঘটল বুধবার। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি  ব্লকের তেলিপুকুর এলাকায় জল খেতে গিয়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। জানা গিয়েছে, নিহত পড়ুয়া হলেন বছর ১২- এর তন্ময় কর্মকার। সে বদলপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিন স্কুল থেকে ফিরে পাশের মাঠেই খেলতে গিয়েছিল সে।  খেলতে খেলতে এরপর তাঁর জল পিপাসা পায়। তাই তন্ময় মাঠের ধারে থাকা টিউবওয়েল থেকে জল খায়। আর জল খাওয়ার পর সে আর  বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি। মাটিতে পড়ে যায়। দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে  বংশীহারীর রশিদপুর গ্রামীণ হাসপাতালে  নিয়ে যায়। চিকিৎসকেরা সেখানেই তন্ময়কে মৃত বলে ঘোষণা করে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জল খেতে গিয়ে গলায় আটকে যায় । তাতেই ঘটে বিপত্তি। মাটিতে লুটিয়ে পড়ে তন্ময়। ইতিমধ্যেই বালুরঘাট হাসপাতালে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।  এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।ওই পড়ুয়ার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   তবে আচমকাই তন্ময়ের মৃত্যুতে তেলিপুকুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা