নগ্ন কিংবা অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দেবেন না, আর্জি পুলিশের

সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গের ছবি কিংবা নগ্ন ছবি শেয়ার করতে নিষেধ করছে রাজ্য পুলিশ। রবিবার সোশ্যাল মিডিয়ায় এইভাবেই এক সচেতনতা মূলক বার্তা দিল রাজ্য পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গের ছবি কিংবা নগ্ন ছবি শেয়ার করতে নিষেধ করছে রাজ্য পুলিশ। রবিবার সোশ্যাল মিডিয়ায় এইভাবেই এক সচেতনতা মূলক বার্তা দিল রাজ্য পুলিশ। ভিডিও বার্তায় রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডেপুটি পুলিশ সুপার বলেছেন, ‘আপনার নগ্ন ছবি কখনও কারও সঙ্গে শেয়ার করবেন না। তিনি আপনার সবচেয়ে কাছের এবং প্রিয় মানুষ হতে পারেন। তবে ভবিষ্যতে আপনাকে ভয় দেখিয়ে টাকা আদায় করার জন্য এটি ব্যবহার করার আশঙ্কাও রয়েছে। নেটমাধ্যমে নতুন সম্পর্ক গভীর হলে দুর্বল মুহূর্তে আমরা অনেক সময় ভুল করে বা অজান্তে নিজেদের ব্যক্তিগত ছবি পাঠিয়ে দিই। পরিণতির কথা না ভেবেই অনেক সময় নগ্ন বা অন্তরঙ্গ ছবি শেয়ার করে ফেলি। কিন্তু যাকে ছবি পাঠাবেন সে এর পরে এই ছবিগুলি দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে।’

এই ঘটনা আজকাল প্রায় দেখা দিচ্ছে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আনা হচ্ছে। কিংবা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়ার নামে টাকা আদায় চলছে। এই ঘটনাকে পুলিশি ভাষায় বলা হচ্ছে ‘সেক্সটরশন’। পুলিশের তরফে সাবধান করা হচ্ছে, যতই কাছের মানুষ হোন কারোর সঙ্গে নিজের নগ্ন বা খোলামেলা ভিডিও যেন শেয়ার না করেন। এতে পরবর্তীতে সেই ব্যক্তি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ছবি গুলি ব্যবহার করতে পারে। তাই আগেভাগেই সাবধান হয়ে যেতেই অনুরোধ করছে রাজ্য পুলিশ।

পুলিশের তরফে বেশি জোর দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ মারফত বন্ধু হলে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও তালিকায় বাদ দেওয়া হচ্ছে না চেনা পরিচিতিদেরও।

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…