ভোটের দিন মহকুমা শাসককে চড় কষানো নির্দল প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ

শুধু তাই নয়, এসডিএম অঙ্গনওয়াড়ি কর্মী, তার স্বামী এবং একজন শিক্ষককে হুমকি দিয়েছিলেন যে তারা ভোট না দিলে তাদের সরকারি চাকরি হারাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ১৩ নভেম্বর ছিল দেশের একাধিক জায়গায় বিধানসভা উপ নির্বাচন। রাজস্থানের ৭ আসনে ছিল উপ নির্বাচন। ভোটের দিন, একটি মর্মান্তিক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজস্থানের সম্রাবতা ভোটকেন্দ্রটি। এদিন বুথের বাইরে কর্তব্যরত একজন মহকুমা শাসককে (SDM) কষিয়ে চড় মেরেছিলেন নির্দল প্রার্থী নরেশ মিনা। এরপরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে এই ঘটনায় নির্দল প্রার্থী নরেশ মিনাকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে গ্রেফতার করতে ভারী পুলিশ বাহিনী এসেছিল। দেওলি-উনিয়ারা আসনের নির্দল প্রার্থী ছিলেন নরেশ মিনা। প্রথমে তিনি কংগ্রেসের একজন নেতা ছিলেন। এবং পরে তাঁর নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্তে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। যাই হোক, গতকাল এত বড় ঘটনা ঘটানোর পরেও আত্মসমর্পণ করেন নি নরেশ মিনা। 

তিনি বলছিলেন যে, তার শর্ত মানা না হওয়া পর্যন্ত তিনি আত্মসমর্পণ করবেন না, তবে পুলিশ নরেশ মিনাকে জোর করেই গ্রেফতার করেছেন। এমনকী তিনি ঘটনা ঘটানোর পরেও ওই গ্রামে থেকে দাপট দেখাচ্ছিলেন। এরপর পুলিশ নরেশ মিনাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। তবে নরেশকে গ্রেফতারের পর তার সমর্থকরা হট্টগোল করার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে মারে। এদিকে গ্রেফতারের সময় সংবাদমাধ্যমের সামনে নরেশ দাবি করেন যে, তাঁর দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি আত্মসমর্পণ করবেন না। এদিন নরেশ মিনাকে গ্রেফতারের আগেই পুরো এলাকা ঘিরে ফেলেছিল পুলিশ।

কিন্তু SDM-কে চড় মারার কারণ কি ছিল নরেশের? এদিন সংবাদমাধ্যমকে এসডিএমকে অভিযুক্ত করে নরেশ মিনা জানিয়েছেন, এই গ্রামের লোকেরা ভোট বয়কট করছিল, কিন্তু এসডিএম বিজেপি প্রার্থীকে জয়ী করতে জাল ভোট দেওয়া শুরু করেছিল। শুধু তাই নয়, এসডিএম অঙ্গনওয়াড়ি কর্মী, তার স্বামী এবং একজন শিক্ষককে হুমকি দিয়েছিলেন যে তারা ভোট না দিলে তাদের সরকারি চাকরি হারাবেন। SDM-কে থাপ্পড় মারার পর আমি কালেক্টরকে এখানে আসার দাবি জানিয়েছিলাম, কিন্তু কালেক্টর আসেননি। তিনি হাতে মেহেন্দি লাগিয়ে বসেছিলেন। এই দাবি নিয়ে আমি ধর্নায় বসেছিলাম।” গতকাল ১৩ নভেম্বর রাজস্থানের ৭ টি বিধানসভা আসন – ঝুনঝুনু, দৌসা, দেওলি-উনিয়ারা, খিনভসার, চৌরাসি, সালুম্বার এবং রামগড়-এর জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। যার ফলাফল ২৩ নভেম্বর ঘোষণা করা হবে।

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক