‘ভারত বন্ধু দেশ নয়’, স্পষ্ট জানিয়ে দিল মোল্লা ইউনূসের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইতিহাসবেত্তারা মনে করেন, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত না থাকলে বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হত না। অথচ সেই ভারতকে আর বন্ধু দেশ হিসাবে মনে করে না পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সরাসরিই সে কথা জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা তথা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অন্যতম এজেন্ট আসিফ নজরুল।

এদিন রাজধানী ঢাকার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে ভারতের দিকে ইঙ্গিত করে মোল্লা ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আইনি উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের চারপাশে তো বন্ধুভাবাপন্ন দেশ নেই। তাদের সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনা ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটা নিয়ে ষড়যন্ত্র করা।’ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই বাংলাদেশে ভারতের পণ্য বয়কটের ডাক দিয়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের অন্যতম হোতা ছিলেন আসিফ নজরুল। বিএনপি ও জামায়াতের একাংশকে সঙ্গে নিয়ে তিনি ধারাবাহিক ভারতের পণ্য বয়কটের জন্য উস্কানি দিয়েছিলেন।

শুধু তাই নয, বাংলাদেশের সাধারণ মানুষের মনকে ভারত সম্পর্কে বিষিয়ে দিতে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয়র চাকরি করার গল্পও বাজারে ছেড়েছিলেন। যদিও বাংলাদেশে সর্বসাকুল্যে হাজার আটেক ভারতীয় চাকরি করেন। আসিফ নজরুলের ওই আজগুবি তত্বের পরেই প্রশ্ন উঠেছিল, তিনি কী বাংলাদেশি হিন্দুদের ভারতীয় হিসাবে আখ্যা দিচ্ছেন? ৫ অগস্ট ক্ষমতার পালাবদলের পরে বৈদেশিক কল্যাণ মন্ত্রকের উপদেষ্টা হিসাবে বাংলাদেশি শিল্পপতিদের ভারতীয় কর্মজীবীদের চাকরি থেকে তাড়ানোরও নির্দেশ দিয়েছিলেন। ফলে ভারত বন্ধু দেশ নয়, আসিফ নজরুলের মুখে এমন কথা শুনে খুব একটা বিস্মিত নন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত কয়েকদিন ধরেই নতুন করে ভারত বিরোধিতায় সুর চড়িয়েছে পাকিস্তান পন্থী হিসাবে পরিচিত বাংলাদেশের কট্টর মৌলবাদি দলগুলি। গত মঙ্গলবারই বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ভারতকে নিশানা করে অভিযোগ করেছিলেন, ‘বাংলাদেশ সম্পর্কে মিথ্যা খবর প্রচার করছে ভারত।’

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি