BPL শুরুর আগেই দেশের তারকা ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব জুয়াড়িদের

যদিও বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এ বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চেষ্টা চালিয়েও ক্রিকেটকে গড়াপেটার করাল থাবা থেকে রক্ষা করা যাচ্ছে না। আগামী বছরের শুরুতেই বসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। আর তার আগেই দেশের এক তারকা ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছে জুয়াড়িরা। ইতিমধ্যেই দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাওয়ার কথা জানিয়ে দিয়েছেন ওই ক্রিকেটার। প্রতিযোগিতা শুরুর আগেই জুয়াড়িদের সক্রিয় হয়ে ওঠার ঘটনা বিসিবি’র শীর্ষ আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেযদিও বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এ বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।  

আগামী বছরের ২১ জানুয়ারি থেকে দেশে বিপিএলের সপ্তম আসর বসছে। আগামী বছরের বিপিএলের আসরের জন্য সোমবার (২৭ ডিসেম্বর) ক্রিকেটারদের নিলাম হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ছয়টি দল ওই নিলামের আসর থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজাবে।

কিন্তু নিলামের আসর বসার আগেই ঢাকার মালিকানা নিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে। আসন্ন বিপিএলের জন্য ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছিল রূপা অ্যান্ড মার্ন গ্রুপ কনসোর্টিয়াম। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি ১ কোটি ও প্লেয়ার্স পেমেন্টের ৪ কোটি টাকাসহ মোট ৫ কোটি টাকা দিতে ব্যর্থ হওয়ায় মালিকানা হারিয়ে ফেলেছে সংস্থাটি। অন্য কোনও সংস্থা যাতে ঢাকার মালিকানা স্বত্ব কিনে নেয়, তার জন্য চেষ্টা চালাচ্ছেন বিসিবির কর্তারা। তবে অল্প সময়ের কারণে কেউ ৫ কোটি টাকা দিয়ে দল নিতে আগ্রহী হবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকার মালিকানা নিজেদের হাতে তুলে নিতে পারে।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী