বাঘ-সিংহ নয়, ‘কলা’ দেখলেই ভয় পান সুইডেনের মন্ত্রী মশায়!

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অনেক জিনিসে ভয়ভীতির কথা প্রায় শোনা যায়। তা অবশ্য ‘ম্যান টু ম্যান ভ্যারি’ করে। যেমন কারোর শুঁয়োপোকাতেই ভয়, তো কারোর আরশোলায়। কিন্তু কখনো আপনি দেখেছেন ‘কলা’ দেখে ভয়ে পিছিয়ে যান কোন ব্যক্তি। এই বিরল রোগের নাম হল ‘ব্যানানাফোবিয়া’। ধরুন যদি সেই ব্যক্তিকে ডায়েটেও কলা দেওয়া যায় তবে আঁতকে উঠতে পারে। বিরল এই রোগ রয়েছে সুইডেনের লিঙ্গ সমতাবিষয়ক মন্ত্রী পাওলিনা ব্রান্ডবার্গের। ‘কলা’ দেখলেই আগেভাগে কেটে পড়েন।

ব্রান্ডবার্গ যখনই কোনো সফরের জন্য বাইরে যান, তাঁর দপ্তরের কর্মীরা আগেই ই-মেইল করে সেই জায়গাকে ‘কলামুক্ত’ রাখার অনুরোধ জানান। এমনকি বিশেষ মধ্যাহ্নভোজনের আয়োজনেও কলা ‘না রাখার’ জন্য বলা হয়। ই-মেইলে এর কারণ হিসেবে বলা হয়, কলায় ব্রান্ডবার্গের ‘মারাত্মক অ্যালার্জি’ রয়েছে। মন্ত্রী নিজেও জানিয়েছেন, এটি একটি ফোবিয়া। তবে তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন।

সুইডেনের একটি সংবাদমাধ্যম সম্প্রতি মন্ত্রী ব্রান্ডবার্গের কলাভীতি নিয়ে পাঠানো কয়েকটি ই-মেইল ফাঁস করেছে। পত্রিকাটিতে যে কটি ই-মেইল ফাঁস করা হয়েছে, তার একটি পাঠানো হয়েছিল নরওয়েজিয়ান জুডিশিয়াল এজেন্সিতে, ভিআইপি লাঞ্চের আগে।

এই-মেইলে বলা হয়, ‘ব্রান্ডবার্গের কলায় ‘ভয়ানক অ্যালার্জি’ রয়েছে। তাই তিনি যেখানে থাকবেন, তার আশপাশে কলা না রাখলে খুশি হবেন তিনি।’ একই ধরনের আরেকটি ই-মেইল পাঠানো হয় কাউন্টি অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডে। সেখানে লেখা হয়, ‘কোথাও কলা রাখার অনুমতি নেই’।

এই সংবাদমাধ্যমটি আরও জানান, ২০২০ সালে নিজের সামাজিক মাধ্যমে তিনি নিজেই ‘কলা’ নিয়ে আতঙ্ক নিয়ে পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, বিশ্বের সবচেয়ে অদ্ভুত আতঙ্কের নাম কলাভীতি। পরে অবশ্য ওই পোস্ট মুছে দেওয়া হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ‘ব্যানানাফোবিয়ায়’ উপসর্গ হিসেবে গুরুতর উদ্বেগ এবং বমি বমি ভাব হতে পারে। সাধারণত কলা দেখে বা কলার গন্ধে এসব উপসর্গ দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, অনেক বিরল ভীতির মতো ‘ব্যানানাফোবিয়ার’ কারণ খুঁজে পাওয়া কঠিন। তবে শৈশবে ঘটে যাওয়া কোনো নেতিবাচক অভিজ্ঞতা থেকে এই ভীতি জন্মাতে পারে।

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে