আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৭ মাসের প্রসূতিকে ছুরি দিয়ে ২৫ টুকরো করে খালে ভাসিয়ে দিল শাশুড়ি-ননদ, নৃশংস ঘটনা পাকিস্তানে

নিজস্ব প্রতিনিধি: ফের মর্মান্তিক ঘটনা পাকিস্তানে। সাত মাসের একজন অন্তঃসত্ত্বা মহিলাকে খুন করে, তাঁর দেহ ২৫ টুকরো করল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে, পাকিস্তানের পঞ্জাবের একটি গ্রামে। নিহত মহিলাটির বাবা পুলিশকে জানিয়েছেন, “আমার মেয়েকে প্রথমে বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে অভিযুক্তরা। এরপরে একটি ধারালো ছুরি ব্যবহার করে তাঁর শরীরকে ২৫ টুকরো করা হয়।” এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাঁরা জাহরা কাদিরকে হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, সাত মাসের গর্ভবতী জাহরা কাদিরকে তাঁর শাশুড়ি, ননদ ও ভগ্নিপতি মিলে খুন করেছেন। খুন করার পরে জাহরার দেহ ২৫ টুকরো করে ব্যাগে ভরে খালে ফেলে দেওয়া হয়। জাহরার বাবা পুলিশকে জানিয়েছেন, জাহরার শ্বশুরবাড়ির সদস্যদের সন্দেহ ছিল যে, তিনি কারও সঙ্গে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছেন। আর তাঁর সন্তান অবৈধ। কারণ গুজব উঠেছিল, জাহরা কারো সঙ্গে পালিয়ে গিয়েছেন। তাই জাহরার গর্ভে তাঁদের ছেলের সন্তান নেই। কারণ তাঁদের ছেলে বিদেশে থাকেন। এমন খবর জানাজানি হওয়া মাত্রই জাহরাকে খুন করেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।

শাশুড়ি তার অঙ্গ-প্রত্যঙ্গ এবং মাথা কেটে ফেলেন। ২০২০ সালে গুর্জানওয়ালার গ্রামের কোট মন্ডের বাসিন্দা, জাহরার সঙ্গে পঞ্জাবের ডাস্কার কোটলি গ্রামের বাসিন্দা কাদিরের সঙ্গে বিয়ে হয়। তবে কাদির কর্মসূত্রে বিদেশে থাকেন। পুলিশ এখনও কাদিরের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ইতিমধ্যেই ডাস্কা পুলিশ হত্যা ও অন্যান্য অভিযোগে মামলা দায়ের করেছে।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ