মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ‘মদ্য আমার, পানীয় আমার, শরাব আমার, আমার পেগ..’। এবার খোদ মদ্যপ অবস্থায় বিধানসভার অধিবেশন কক্ষে হাজির হওয়ার অভিযোগ উঠল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের বিরুদ্ধে। শুক্রবার (১ মে) শিরোমণি আকালি দলের তরফে সমাজমাধ্যমে এক ভিডিও পোস্ট করে অভিযোগ করা হয়েছে, ‘মদ্যপান করে গণতন্ত্রের পীঠস্থান বিধানসভায় হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মান।’ ওই ভিডিও ভাইরাল হতেই বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের প্রথম সারির নেতা প্রতাপ সিংহ বাজওয়া, মুখ্যমন্ত্রী-সহ সমস্ত বিধায়কদের ডোপ টেস্ট করানোর দাবি জানিয়েছেন। শিরোমণি অকালি দলের অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি মুখ্যমন্ত্রী মান।

এদিন দুপুরে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) পঞ্জাব বিধানসভার অধিবেশন কক্ষের একটি ৫৮ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে শিরোমণি অকালি দল। ওই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘এটা অত্যন্ত লজ্জার বিষয় যে মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান আজ ‘শ্রমিক দিবস’ উপলক্ষে বিধানসভার পবিত্র কক্ষে মদ্যপ অবস্থায় উপস্থিত হয়েছেন। আপনারা নিজের চোখেই দেখে নিন, বিধানসভায় মুখ্যমন্ত্রী কেমন আচরণ করছেন। আমরা মুখ্যমন্ত্রীর এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই দিনে মদ্যপান করে তাঁর আসা উচিত হয়নি। আমরা দাবি জানাচ্ছি,  আজ পঞ্জাবের সামনে মুখ্যমন্ত্রীর ডোপ টেস্ট করা হোক, যাতে রাজ্যবাসী সত্যিটা জানতে পারে।’

পঞ্জাবের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলের (কংগ্রেসের) এক বিধায়ক রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বিধানসভায় আসার অভিযোগ তুলেছেন। তাই আমি দাবি জানাচ্ছি, এদিন বিধানসভায় হাজির প্রত্যেক বিধায়কের ডোপ টেস্ট করা হোক।’

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার