পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, চুপিসাড়ে কী বিয়ে করে নিলেন ‘মিঠাই’ সৌমিতৃষা!

চুপিসাড়ে বিয়ে করে ফেললেন সৌমিতৃষা কুণ্ডু। পরনে লালা শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, স্পষ্ট বলছে, তিনি বিয়ে করেছেন। বিষয়টা কি সত্যিই?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চুপিসাড়ে বিয়ে করে ফেললেন সৌমিতৃষা কুণ্ডু। পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, স্পষ্ট বলছে, তিনি বিয়ে করেছেন। বিষয়টা কি সত্যিই? ইনস্টাগ্রামে প্রতিনিয়ত রাজত্ব করে চলেছে সেলিব্রিটিদের একের পর এক ধামাকেদার ছবি। বিশেষ করে, নায়িকাদের খোলামেলা পোশাকের ছবি প্রতিনিয়ত ঘুম ওড়াচ্ছে নেটিজেনদের। তবে শুধু খোলামেলা পোশাক বললে ভুল হবে, নায়িকাদের সব ধরনের পোশাকই নজর কাড়ে ভক্তদের। ফ্যাশন সেন্সেশন হয়ে বলিউডের পাশাপাশি টলিউড ডিভারাও ইনস্টাগ্রামে রীতিমতো রাজত্ব করছেন। এমনকী তারকাদের সব আপডেটও ইনস্টাগ্রাম থেকেই পাওয়া যায়। টলিউড ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু। জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক থেকে সকলের নজরে আসেন অভিনেত্রী। অবশ্য বাংলার টেলি ইন্ডাস্ট্রিতে বহু আগেই পা রাখেন বারাসতের সৌমিতৃষা। কিন্তু তাঁকে জনপ্রিয়তা এনে দেয় ‘মিঠাই’ ধারাবাহিক।

প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে জি বাংলার পর্দায় রাজত্ব করেছে এই ধারাবাহিক। প্রথম দিন থেকেই টিআরপির এক্কেবারে শীর্ষে রাজ করত এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়ক আদৃত রায়ের সঙ্গে সৌমিতৃষার রসায়ন, রীতিমতো মুগ্ধ করেছিল দর্শকদের। একদিন উচ্ছেবাবুর সঙ্গে মিঠাইরানির খুনসুঁটি না দেখলে যেন সিরিয়ালপ্রেমীদের মনই ভরত না। তবে মিঠাই শেষ হয়ে গিয়েছে অনেকদিন। তাও দর্শকদের মনে মিঠাইরানির ছাপ  অব্যাহত। যাই হোক, মিঠাইয়ের পরেই সৌমিতৃষা কেরিয়ারে শীর্ষে পৌঁছেছে। দেবের ‘প্রধান’ ছবির মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী, তাও আবার ডেবিউ ছবিতেই সুপারস্টার দেবের নায়িকা হয়েছেন। এই ছবিতেও অভিনেত্রীর অভিনয় যথেষ্ঠ প্রশংসা পেয়েছে। যেমন সেক্সি ফিগার তাঁর, তেমনি সৌন্দর্য, সবেতেই মুগ্ধ দর্শক।

 

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

সম্প্রতি অভিনেত্রীর কয়েকটি ছবি রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছে দর্শকদের। যে ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে লাল শাড়ি, কপালে সিঁদুরের টিপ, মাথায় সিঁদুরে রাঙানো, খোলা চুল। যেন সদ্য বিবাহিত সৌমিতৃষা। তবে কি চুপিসাড়ে বিয়ে করে ফেললেন সৌমিতৃষা? না একেবারেই নয়, এই ছবি নিছকই তাঁর আসন্ন কাজের একটি ঝলক। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী একটি বাড়ির বারান্দায় বসে নানা রকমের পোজ দিচ্ছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, আসছে দেবী। সঙ্গে ট্যাগ দিয়েছেন হইচই। অর্থাৎ বোঝাই যাচ্ছে, অভিনেত্রীকে পরবর্তীতে ‘দেবী’ নামের ওয়েবসিরিজে দেখা যাবে। তারই প্রথম ঝলক দিয়েছেন তিনি ছবিতে। অভিনেত্রীর পোস্টটি এখনও পর্যন্ত ৩০ হাজার পছন্দের সংখ্যা ছাড়িয়েছে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান