বন্দে ভারতের খাবারে মিলল পোকা, নালিশ শুনে কর্মচারী বললেন ‘এ তো জিরা’, তার পর….’

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিসের প্রতিশ্রুতি দিয়ে ভারতে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)। তবে শুরু থেকেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে এই এক্সপ্রেসকে ঘিরে, যার মধ্যে অন্যতম ট্রেনের খাবারের গুনগত মান(Food Quality)। ইতিমধ্যেই ভারতের অগুনতি ইউটিউব ভ্লগার এই এক্সপ্রেসের খাবার-দাবারের কোয়ালিটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সাধারণ যাত্রীদের তরফ থেকেও একই অভিযোগ পাওয়া গিয়েছে। তবে সাম্প্রতিক ঘটে যাওয়া এক ঘটনা যেন তারও এক কাঠি ওপরে। এদিন খাবারের মধ্যে থাকা পোকাকে জিরে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন কর্মচারীরা।

আরও পড়ুনঃ দাদুর বাড়িতে বেড়াতে এসে করুণ পরিণতি, বলাগড়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু নাবালিকার

তিরুনেলভেলি-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেসে সফর করছিলেন এক যাত্রী। এদিন ট্রেনে পরিবেশন করা সাম্বারের মধ্যে তিনটি ছোট ছোট কালো পোকা খুঁজে পান ওই যাত্রী। সঙ্গে সঙ্গে খাদ্য সরবরাহকারী যুবককে ডেকে এই বিষয়ে অভিযোগ জানান তিনি। কিন্তু আশ্চর্যের বিষয়, অভিযোগ অস্বীকার করে ওই কর্মচারী পাল্টা জবাবে জানায়, সাম্বার ডালের মধ্যে থাকা ওই কালো উপাদানগুলি পোকা নয় জিরে। ততক্ষণে মুরুগান নামক ওই যাত্রীর মাথা গরম হয়ে গিয়েছে। ডালের মধ্যে থাকা পোকাগুলিকে দিব্যি জিরে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এরপরই এক গুরুতর পদক্ষেপ নেন মুরুগান।

খাদ্য সরবরাহকারী ওই কর্মচারীর সঙ্গে কথোপকথনের সময় ক্যামেরা অন করে রেখেছিলেন মুরুগান। সেই ভিডিও রেকর্ড করে অভিযোগ দায়ের করেন তিনি। এরপর খাদ্য সরবরাহকারী কর্মচারীরা মুরুগানকে পরিবেশন করা খাবার ফিরিয়ে নিতে বাধ্য হয়। এমনকি তাঁর দেখাদেখি ট্রেনের বাকি যাত্রীরাও খাবার ফিরিয়ে দিতে থাকেন। অভিযোগ করার সময় মুরুগান উল্লেখ করে, এই ধরণের খাবার খেলে ফুড পয়জনিং হতে পারে। শুধু সাম্বার নয়, ইউলিতেও ক্ষতিকর ফুড কালার মেশানো হয়েছে।

আরও পড়ুনঃ ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে মারার চেষ্টা! এক রাতের মধ্যেই নিঃস্ব গোটা পরিবার

এই অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টির তদারকিতে নামে দক্ষিণ রেলওয়ে। যদিও কর্মচারীদের দাবি, খাবার পরিবেশন করার সময় পাত্রের মুখে কোনওভাবে ওই কালো কীটগুলি লেগে গিয়েছিল যা খাবার পরিবেশনের সময় খাবারের মধ্যে পড়ে যায়। কিন্তু এহেন সাফাই গেয়েও কোনও লাভ হয়নি। ইতিমধ্যেই ট্রেনের জন্য খাবার প্রস্তুতকারী ওই সংস্থাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্ত্রীয়ের উপর লাগাতার অত্যাচার, যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী

তৃতীয় ব্যক্তির কারণেই মৌনির সঙ্গে ডিভোর্স? সত্যিটা সামনে আনলেন সুরজ

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের