অ্যাকশন মুডে নির্বাচন কমিশন, ঝাড়খণ্ডে সোশ্যাল মিডিয়া থেকে বিজেপির প্রচার ভিডিও সরানোর নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা ভোটের জন্য প্রচার শেষ হচ্ছে আজ সোমবার (১৮ নভেম্বর) বিকালে। আর প্রচারের শেষ লগ্নেই বিজেপির বিরুদ্ধে ফুল অ্যাকশন মুডে দেখা গেল জাতীয় নির্বাচন কমিশনকে। ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস জোটকে বিঁধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও অবিলম্বে সরানোর জন্য বিজেপিকে নির্দেশ দিয়েছে। গতকাল রবিবার (১৭ নভেম্বর) নির্বাচন কমিশনের তরফ থেকে বিজেপিকে ওই ভিডিও সরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি কেন আদর্শ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাবও তলব করা হয়েছে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে খুশি বিরোধী শিবির।

আগামী ২০ নভেম্বর ঝাড়খণ্ড বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার ভোট। আর ওই ভোটের আগেই ‘এক্স’ হ্যান্ডেল-সহ বিভিন্ন সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জেএমএম ও কংগ্রেস জোটকে বিঁধে এক প্রচার ভিডিও ছেড়েছিল পদ্ম শিবির। ওই ভিডিওতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য বক্তব্য তুলে ধরে ধর্ম ও জাতির নামে ভোটারদের মধ্যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস ও জেএমএম জোট। ওই নালিশের পরিপ্রক্ষিতেই বিজেপিকে প্রচার ভিডিও সরানোর নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন।

নির্দেশ মেনে ভিডিও সরানো হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। ভিডিও না সরালে তথ্য-প্রযুক্তি আইনে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ভোট প্রচারের শেষ লগ্নে নির্বাচন কমিশনের এমন ফুল অ্যাকশন মুডে খানিকটা হতচকিত বিজেপির আইটি সেলের পদাধিকারীরা।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের