ভারতে দ্রুত বাড়ছে ওমিক্রন! তবে কিছুটা কমল দৈনিক সংক্রমণ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫৭৮ জন। অর্থাৎ, ভারতে খুব দ্রুততার সঙ্গেই

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫৭৮ জন। অর্থাৎ, ভারতে খুব দ্রুততার সঙ্গেই বাড়ছে ‘ওমিক্রন’ আতঙ্ক। এরমধ্যেই স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। সুস্থতার হারও ৯৮.৪০ শতাংশ। সবমিলিয়ে আশা ও আশঙ্কার দোলাচলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্য়ান বলছে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৫৩১ জন। আর করোনামুক্ত হয়েছেন ৭,১৪১ জন। বিশেষজ্ঞদের দাবি, করোনা টিকার হার বেড়ে যাওয়ায় করোনায় জীবনহানী অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৬২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। অপরদিকে তার আগের ২৪ ঘণ্টার নিরীখে গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে ২৬৬ জন।

কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের চিন্তা বাড়িয়ে দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। কারন ভারতে হু হু করে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। এই মুহুর্তে দেশে মোট ৫৭৮ জনের শরীরে ওমিক্রনের হদিশ পাওয়া গিয়েছে। এরমধ্যে দিল্লি ও মহারাষ্ট্রেই সিংহভাগ। শীর্ষস্থানে দিল্লি, মোট আক্রান্ত ১৪২ জন, এরমধ্যে ২৩ জন সুস্থ হয়েছেন। অপরদিকে মহারাষ্ট্রে সংখ্যাটা ১৪১ জন। এরমধ্যেই ৪২ জন ওমিক্রন মুক্ত হয়েছেন ওই রাজ্যে। কেরলে মোট ৫৭ জন ওমিক্রন আক্রান্ত। এরপরেই আছে গুজরাট (৪৯), রাজস্থান (৪৩), তেলেঙ্গানা (৪১ ও তামিলনাড়ু (৩৪)। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬ জনের শরীরে ওমিক্রনের হদিশ পাওয়া গিয়েছে। ভারতে এই মুহুর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭৫,৮৪১ জন। আর এখনও পর্যন্ত মোট ৪ লক্ষ ৭৯ হাজার ৬৮২ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের