ময়নাগুড়ির এই এলাকায় দেবী দুর্গা হিসেবে নয়, পুজিতা হন ‘মা গোসানি’ নামে

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: মহালয়া পর শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলো শুরু হয়েছে শেষ মুহূর্তের কাজ। ইংরেজদের রাজত্বে ময়নাগুড়ির পদমতি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খয়ের খাল এলাকা তখন প্রত্যন্ত গ্রাম। সেখানেই সোনার দুর্গামূর্তি দিয়ে পুজো শুরু হয়। এক সন্নাসী ওই গ্রামের বাসিন্দা পার্বতীচরণ ও তাঁর দাদা মহেন্দ্রনাথ রায়ের হাতে এই মূর্তি তুলে দেওয়া হয়েছে।

তিনি জানিয়েছিলেন, ফিরে এলে ওই মূর্তি নিয়ে যাবেন। কিন্তু না ফিরলে দেবীমূর্তি প্রতিষ্ঠা করে নবমীর দিন পুজো করতে হবে দুই ভাইকে। সেই সন্নাসী আর ফিরে আসেননি। তারপর থেকেই একদিনের পুজো শুরু হয়। তবে সেখানে মা পূজিতা হন ‘মা গোসানি’ নামে।

জানা গিয়েছে, দেবী গোসানি নামে এলাকায় একটি মন্দির রয়েছে। তবে সোনার মূর্তি সেখানে থাকে না। মন্দিরে একটি বেদি রয়েছে সেখানে মানুষ মানত করে পুজো দেন। খয়ের খাল থেকে দেবীমূর্তি আগেও পাওয়া গিয়েছিল। তখনই গ্রামে মা গোসানির মন্দির প্রতিষ্ঠা হয়। এই পুজোর জন্য একটি কমিটি রয়েছে। গ্রামের কয়েকটি পরিবার রয়েছে সেই কমিটিতে। প্রতি বছর কমিটির সদস্যরা পালা করে গোসানি মায়ের পুজোর আয়োজন করেন।

যে বছর ওই পরিবারে যাঁর পালা পরে তাঁদের কাছে সারাবছর মূর্তি থাকবে। সোনার এই মূর্তির উচ্চতা ৩ থেকে ৪ ইঞ্চি। সেখানে মহিষাসুর রয়েছেন। দেবী দশভুজা। দেবীদুর্গার ৮ হাত নিরস্ত্র। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকও অনুপস্থিত। দেবীর বাহন এখানে সিংহ নয়, বাঘ। জানা গিয়েছে, বছর নবমীর দিনে পুজো হয়। দশমীর দিন মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে দেবীকে বিসর্জন দেওয়া হয়। আগে বলি প্রথা থাকলেও এখন আর বলি দেওয়া হয় না।

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?