মঙ্গলেই অমঙ্গল, টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন

Share:

নিজস্ব প্রতিনিধি: জিএসটি সংস্কারেও রোধ করা গেল না ভারতীয় টাকার দামে পতন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক ধাক্কায় মার্কিন ডলারের নিরিখে ৪৭ পয়সা দাম কমেছে টাকার। ফলে এক ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৮৮ টাকা ৭৫ পয়সা। বাজারের গতিবিধি যা তাতে ইতিহাসে প্রথমবারের মতো ডলারের দাম ৯০ টাকার উপরে পৌঁছতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর বোমা এমনিতে ভারতীয় অর্থনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। ভারতীয় পণ্যে ইতিমধ্যেই আমেরিকার চাপানো ৫০ শতাংশ শুল্ক আরোপ হয়েছে। তার উপরে ভারতীয দক্ষ শ্রমিকদের আমেরিকায় কর্মসংস্থানের ক্ষেত্রেও পরোক্ষ প্রতিবন্ধকতা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এইচওয়ানবি ভিসায় বার্ষিক ৮৮ লক্ষ টাকা ফি চালু করেছেন। দুই জিজিয়া করের ফলে ভারতীয় পণ্য উ‍ৎপাদনকারী এবং তথ্য-প্রযুক্তি সংক্রান্ত সংস্থার নাভিঃশ্বাস উঠেছে।

গত অগস্টের ২৪ তারিখ মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম পৌঁছে যায় ৮৮ টাকা ৩৩ পয়সায়। পরে তা কিছুটা উঠে ৮৮ টাকা ১৯ পয়সায় এসে দাঁড়ায়। সেবারই প্রথম ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৮৮ টাকার গণ্ডি ছাড়িয়েছিল। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) পণ্য পরিষেবা করের সংশোধিত কাঠামো চালু হয়েছিল। ওইদিন আন্তর্জাতিক বাজার বন্ধ হওয়ার সময় ডলারের নিরিখে টাকার দাম ছিল ৮৮ টাকা ২৮ পয়সা। এদিন বাজার খোলার সময় ভারতীয় মুদ্রার দাম ছিল ৮৮ টাকা ৪১ পয়সা। কিন্তু তারপর থেকেই ক্রমশ দামের পতন শুরু হয়। বাজার বন্ধের সময় আগের দিনের ডলারের নিরিখে ৪৭ পয়সা কমে টাকার দাম।  ৮৮ টাকা ৭৫ পয়সায় দাঁড়ায়। শুধু টাকার দামে যে সর্বকালীন পতন হয়েছে তাই নয়। শেয়ারবাজারও ছিল নিম্নমুখী। ৫৭.৮৭ পয়েন্ট খুঁইয়ে ৮২ হাজার ১০২ দশমিক ১০ সূচকে বন্ধ হয়েছে সেনসেক্স। আর ৩২ দশমিক ৮৫ সূচক কমে ২৫ হাজার ১৬৯ দশমিক ৫০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে নিফটি।

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?