বারাসত আদালত চত্বরে চরম উত্তেজনা, পুলিশের সঙ্গে আইনজীবীদের তুমুল ধস্তাধস্তি, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: সোমবার পেট্রোল পাম্পে আইনজীবীর সঙ্গে বিবাদের জেরে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই দুজনকে গ্রেফতার করে বারাসত আদালতে নিয়ে আসলে আদালত ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীরা(Lawyer)। উত্তেজনা চরমে ওঠে ।বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থা আয়ত্তে আনতে গেলে পুলিশকে ধাক্কাধাক্কি শুরু করে আইনজীবীরা ।দুপক্ষের ধস্তাধস্তিতে একজন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হন ।বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বারাসত আদালত(Barasat Court) চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযোগ কারীর পক্ষের আইনজীবী দেবাশীষ দাস জানিয়েছেন, ঘটনায় যে মূল দুজন আসামি তারা এতটাই রাজনৈতিকভাবে দাপুটে এবং তারা এলাকায় ড্রাগ ব্যবসা সঙ্গে যুক্ত তারাই পরিকল্পনা করে মূল মামলা কে ঘোরানোর জন্য পুলিশের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষের ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটায়। যাতে মূল মামলা থেকে যে দুজন গ্রেফতার হয়েছেন তারা ছাড়া পেয়ে যান। আইনজীবী এবং পুলিশের (Police)মধ্যে আইনি লড়াই জোরদার হয়।

সেদিন যে পুলিশ কর্মী আইনজীবীদের হাতে আক্রান্ত হয়েছেন সেই ব্যাপারে ওই অভিযোগকারীরা আইনজীবীর বক্তব্য যিনি আক্রমণ করেছেন তার সঙ্গে অভিযোগকারী কোন সম্পর্ক নেই এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই পরিকল্পিতভাবে ওই পুলিশ কর্মীকে আক্রমণ এবং রক্তাক্ত করা হয়েছে গোটা বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বারাসাত আদালত চত্বরে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।পুলিশের পক্ষ থেকে যে পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিয়ে পৃথক মামলা রুজু করা হয়েছে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?