গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যালিফোর্নিয়া: ভারতের তিহাড় জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। ক্যালিফোর্নিয়া থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মুম্বইয়ের বিতর্কিত ব্যবসায়ী বাবা সিদ্দিকীকে খুন এবং বলিউড তারকা সলমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছিল আনমোলের। ইতিমধ্যেই কুখ্যাত গ্যাংস্টারকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে মার্কিন প্রশাসনকে চিঠি দিয়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনএআই)।

ভারতে একাধিক অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে আনমোলের বিরুদ্ধে। মূলত তিহাড়ে বন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের  নির্দেশেই বিভিন্ন ব্যক্তিকে খুন-খারাবি করে বেড়ানোর অভিযোগ রয়েছে আনমোলের বিরুদ্ধে। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের পরেই ভারতের জাতীয তদন্তকারী সংস্থা এনআইএ’র আধিকারিকদের নজর পড়ে লরেন্সের ভাইয়ের দিকে। ২০২২ সালেই একটি মামলায় আনমোলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল এনআইএ এবং পলাতক গ্যাংস্টারকে ধরিয়ে দেওওয়ার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

চলতি বছরের ১৪ এপ্রিল বান্দ্রায় বলিউড তারকা সলমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িয়েছিল লরেন্স বিষ্ণোই ও তার ভাই আনমোল বিষ্ণোইয়ের নাম। মুম্বই পুলিশের তরফে দুজনকেই ‘ওয়ান্টেড’ অপরাধী হিসাবে ঘোষণা করা হয়েছিল। নিজেই এক ভিডিও বার্তায় সলমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর কথা স্বীকার করেছিলেন আনমোল। তার পরেই তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল।

আয়ুষ্মান মন্দির নিয়ে দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী