চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুরুতেই বাজিমাত পরিণীতার, বেঙ্গল টপারের সিংহাসনে জগদ্ধাত্রী নাকি গীতা? রইল টিআরপি তালিকা

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ধারাবাহিকের ভবিষ্যত নির্ভর করে টিআরপির(TRP) ওপর। রেটিং চার্টের নম্বরের নিরিখেই মাপা হয় মেগার জনপ্রিয়তা। ভালো ফলাফল করতে ব্যর্থ হলেই সিরিয়ালের ওপর পড়ে স্লট বদলের কোপ। এমনকি টিআরপি কমে গেলে ধারাবাহিক বন্ধ করে দিতেও পিছপা হচ্ছে না চ্যানেল কর্তৃপক্ষ। তাই বৃহস্পতিবারের এই টিআরপি তালিকা প্রতিটি ধারাবাহিকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকায়(TRP Full List) কোন ধারাবাহিক কত নম্বরে জায়গা পেয়েছে-

আরও পড়ুনঃ ওঠেনি নলেন গুড়-কনকচূড়, অথচ বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল ‘জয়নগরের মোয়া’

এই সপ্তাহে বেঙ্গল টপার তকমা দখল করেছে দুটি ধারাবাহিক। তবে দুটি ধারাবাহিকই জি বাংলার(Zee Bangla)। বরাবরের মতোই ভালো ফলাফল করেছে ফুলকি এবং টিআরপি তালিকায় নতুন করে শীর্ষে উঠে এসেছে স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার(Star Jalsha) দুটি সিরিয়াল গীতা LLB এবং কথা। তৃতীয় স্থানে চমকপ্রদভাবে জায়গা করে নিয়েছে নতুন সিরিয়াল পরিণীতা। চতুর্থ স্থান দখল করেছে শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণু অভিনীত ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। এবং পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার দুটি সিরিয়াল উড়ান এবং রাঙামতি তীরন্দাজ।

চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে ধারাবাহিকগুলির প্রাপ্ত নম্বর কত-
১) ফুলকি ও জগদ্ধাত্রী- ৭.১
২) কথা ও গীতা LLB- ৭.০
৩)পরিণীতা- ৬.৮
৪) কোন গোপনে মন ভেসেছে- ৬.৬
৫) উড়ান ও রাঙামতি তীরন্দাজ- ৬.৪
৬) আনন্দী- ৬.১
৭) তেঁতুলপাতা ও নিম ফুলের মধু- ৫.৬
৮)ডায়মন্ড দিদি জিন্দাবাদ, অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল- ৫.৫
৯)রোশনাই- ৫.৪
১০)শুভ বিবাহ- ৫.৩
১১)মিঠিঝোরা-৪.৪
১২)দুই শালিক- ৪.৩
১৩)পুবের ময়না-৪.১
১৪) চিনি-৩.৫
১৫) মালাবদল- ৩.২

আরও পড়ুনঃ রাজ্য পুলিশের বড়সড় সাফল্য, ডানকুনি থেকে পাকড়াও কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী

নন ফিকশন শোয়ের টিআরপি-
১) দিদি নং ১ সানডে স্পেশাল- ৪.৫
২) সারেগামাপা- ৪.০
৩) দিদি নং ১ রেগুলার- ১.৪

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ