ভাঁড়ে মা ভবানী, খরচ চালাতে লকার রুম, দরজা বিক্রি করছে রিয়াল মাদ্রিদ

Share:

নিজস্ব প্রতিনিধি : সান্তিয়াগো বার্নাব্যু দেখলে চমকে উঠবে সকলে। কেননা এটা এখন স্টেডিয়াম নয়, মনে হবে ভিনগ্রহের কোন স্পেসশিপ। কিছুক্ষণের জন্য কারোরই নজর সরবে না এই স্টেডিয়াম থেকে। অতিরিক্ত অর্থ ব্যয় করে নিজেদের বিখ্যাত স্টেডিয়ামটিকে সাজিয়েছে রিয়াল মাদ্রিদ। হয়তো আশা রেখেছিল টেকনোলজিক্যাল এই মার্ভেল থেকে নিয়মিত আয় করে সেই খরচ ধীরে ধীরে পুষিয়ে নেবে। কিন্তু বাস্তবে হল ঠিক তার উল্টোটাই। এটাও আশা করতে পারে নি স্প্যানিশ এই ক্লাবটি।

প্রত্যাশা অনুযায়ী এখনো আয় শুরু করতে পারেনি মাদ্রিদ।এদিকে ঋণের কিস্তি পরিশোধের সময় চলে আসছে।আর তাই সে উদ্দেশ্যে রোনাল্ডো, ডেভিড বেকহামদের ব্যবহৃত লকার নিলামে তুলছে এই ক্লাবটি। নিলাম শুরু হবে ১০ হাজার পাউন্ড(প্রায় ১৫ লক্ষ টাকা) থেকে।২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যবহৃত ২৪টি লকার নিলামে তোলা হচ্ছে।

আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই নিলাম। নিলামে অংশ নেওয়া যাবে অনলাইনেই। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ যাবে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন-ক্লাবটির দাতব্য কাজের জন্য নির্দিষ্ট বিভাগে। এছাড়া বার্নাব্যুর পুন:নির্মাণে ব্যয় করা ৫০ কোটি পাউন্ডের ঋণের ভার কমাতেও সাহায্য করবে এই নিলাম বলে আশা করছে ক্লাবটির কতৃপক্ষ।

২০০২ থেকে ২০২২ সালের মধ্যে এই সময়টায় ৮ টি লা লিগা ও ৬ টি চ্যাম্পিয়নস লিগ জিতেছে মাদ্রিদ। এবং এই সময় মাদ্রিদে খেলেছেন রাউল গঞ্জালেস, লুইস ফিগো, রোনাল্ডো থেকে শুরু করে লুকা মডরিচ, করিম বেনজেমাদের মত কিংবদন্তিরা। সেই লকার রুমগুলোই নিলামে উঠতে চলেছে।

গতকাল বুধবার(২০ নভেম্বর)বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদবির লন্ডন শো রুমে ডিসপ্লেতে রাখা হয়েছে লকার রুমগুলো।এর বাইরে তিন মিটার প্রস্থ মোজাইকের তৈরি মাদ্রিদের ক্লাব ক্রেস্টও আছে। এর দাম ধরা হয়েছে ১২ হাজার পাউন্ড। বার্নাব্যুর একটি দরজাও আছে।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা