দাম্পত্য কলহ চরমে ? শুক্রবারে এই অব্যর্থ টোটকায় মিলবে মুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘরে নিত্য অশান্তি হচ্ছে ? স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না ? তবে শুক্র গ্রহ সম্পর্কিত দোষ আছে কিনা একবার দেখে নিন। কেননা আপনার দাম্পত্য সুখের সঙ্গে শুক্র গ্রহ সম্পর্কিত। নব গ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হল শুক্র। শুক্রকে সুখ, সম্পদ, ঐশ্বর্য, বিলাসিতা ও যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। এই গ্রহের প্রভাবে ব্যক্তির জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে থাকে। শুক্র জন্মকুণ্ডলিতে দুর্বল থাকলে অনেক সমস্যা দেখা যায়। কোষ্ঠীতে শুক্রের পরিস্থিতি ভাল থাকলে ব্যক্তিকে শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয় না। কিন্তু দুর্বল শুক্রের কারণে আর্থিক অনটন, কলহ দেখা যায়।তাই শুক্রকে মজবুত করতে শুক্রবার করুন এই উপায়গুলি।

উপোস করুন : শুক্রের ছক মজবুত করতে চাইলে প্রতি শুক্রবার উপবাস করুন। এইদিন সাদা বস্তু যেমন- দধ, মুক্তো, দই, চিনি, আটা, ঘি ইত্যাদি অভাবীদের দান করুন।

লক্ষ্মী পুজো করুন : শুক্রের আশীর্বাদ পেতে, বিশেষ করে প্রতি শুক্রবারে দেবী লক্ষ্মীর পুজো করুন এবং পুজোয় পদ্মফুল অর্পণ করুন। একই সঙ্গে লক্ষ্মী সুক্ত পাঠ করুন।

সাদা ফুল : শুক্র গ্রহের সঙ্গে যুক্ত দোষ-ত্রুটি দূর করতে ভগবান শিবের পুজোও খুব ফলদায়ক। শুক্রের আশীর্বাদ পেতে, প্রতিদিন সাদা ফুল দিয়ে ভগবান শিবের পুজো করুন।

রুপোর গয়না : শুক্রবার সাদা রঙের আধিক্যযুক্ত কাপড় এবং রুপোর গয়না পরলে শুক্র দোষ কেটে যায় বলে মনে করা হয়।

এই মন্ত্রটি জপ করুন : শুক্রবার ‘শুং শুক্রায় নমঃ য়া শুঁ শুক্রায় নমঃ’ মন্ত্রটি অন্তত ১০৮ বার জপ করতে পারলে শুভ ফল দেবে।

এছাড়াও গোরুকে রোজ সকালে রুটি খাওয়ালে ভাল কাজ দেয় বলে মনে করা হয়।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২