Loading live market data...
Loading active stocks...
Connecting...

Kalpa : “এক কল্প” বলতে কী বোঝায় জানেন ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : হিন্দু ধর্মে চারটি যুগ হল  সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ ও কলিযুগ – যাদের একত্রে চতুর্যুগ বা মহাযুগ বা যুগচক্র বলা হয়। আর এই মহাযুগ বা যুগচক্র হলো হিন্দুধর্মে ও দেশীয় ধর্মীয় সংস্কৃতিতে বিশ্বজগৎ সৃষ্টির কালগণনা পদ্ধতি। জানা যায়, হিন্দু ধর্মানুসারে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চারটি যুগ চক্রাকারে পুনরাবৃত্তি হয়ে থাকে। সেই রীতি অনুযায়ী সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সময়কাল শেষ হলে পুনরায় নতুন করে সত্যযুগের সূচনা হবে। এই ভাবেই ১০০০ চতুর্যুগ সম্পন্ন হলে এক কল্প সম্পূর্ণ হয়ে থাকে, যা হিন্দু সৃষ্টিচক্র ধারণা অনুযায়ী সৃষ্টির অর্ধ সময় অতিক্রম করে।

হিন্দুশাস্ত্রে জ্যোতির্গননার তথ্যানুসারে  ৪৩,২০,০০০ বছর পর পর মহাকাশের সমস্ত গ্রহ মেশরাশির অন্তর্গত আশ্বিনী নক্ষত্রে মিলত হয়। একে “মহামিলন” বলা হয়। জানা যায়, এর মধ্যবর্তী সময়ে আরও ৯ বার গ্রহসমূহ মিলিত হয়। গ্রহসমূহ তখন এক সরলরেখায় না আসলেও কাছাকাছি আসে বলে একে “গৌণমিলন” বলা হয়ে থাকে। এই মোট ১০টি মিলনের প্রতিটির সময়কাল ৪,৩২,০০০ বছর। উল্লেখ্য এই সময়কালটি এক কলিযুগের সমপরিমান সময়। এর দ্বিগুণ সময়ে দ্বাপর যুগ; তিনগুন সময়ে ত্রেতা যুগ এবং চারগুণ সময়ে এক সত্যযুগের সময় পরিমান হয়ে থাকে এবং এই গ্রহসমূহের মহামিলনে যুগচক্র সমাপ্ত হয়ে নতুন যুগ শুরু হয়।

জানা যায়, সত্যযুগের সূচনা হয়েছিল ,৮৯১,১০২ খ্রিস্টপূর্বাব্দে, যা স্থায়ী হয়েছিল ১,৭২৮,০০০ বছর। ত্রেতাযুগের সূচনা হয়েছিল ,১৬৩,১০২  খ্রিস্টপূর্বাব্দে ও এই যুগ স্থায়ী হয়েছিল ১,২৯৬,০০০ বছর। দ্বাপরের সূচনা হয়েছিল ৮৬৭,১০২ খ্রিস্টপূর্বাব্দে ও স্থায়ী হয়েছিল ৮৬৪,০০০ বছর ও ৩১০২ খ্রিস্টপূর্বাব্দে কলি যুগের সূচনা হয়েছিল এবং এর স্থায়িত্বকাল ৪৩২,০০০ বছর। অর্থাৎ, এই চার যুগ একত্রিত হলে মোট হয় ৪৩,২০,০০০ বছর, যা হল এক চতুর্যুগ বা যুগচক্র। এই ভাবেই ১০০০ টি চতুর্যুগ অর্থাৎ, ৪৩,২০,০০০ x ১০০০ = ৪৩,২০,০০,০০,০০ বা ৪৩২ কোটি বছরে “এক কল্প” সম্পূর্ণ হয়।

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ