বাংলাদেশে বাড়িতে ঢুকে হিন্দু ব্যবসায়ীকে বেধড়ক মারধর, রেহাই পেলেন না অন্তঃসত্ত্বা স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নাটোর: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন থামছেই না। বরং দিন দিন বেড়ে চলেছে। এবার রাজশাহীর নাটোরে এক হিন্দু ব্যবসায়ীর বাড়িতে হামলা চালাল বিএনপি গুন্ডারা। বাড়িতে ঢুকে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করেছে দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে প্রহৃত হয়েছেন ব্যবসায়ীর অন্তঃসত্ত্বা স্ত্রী ও বৃদ্ধ বাবা-মা। সবচেয়ে ন্যক্করজনক বিষয় হল, ওই ব্যবসায়ীকে দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধারের পরিবর্তে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে নিন্দা আর সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। যদিও স্থানীয় থানার ওসি সিরাজুল ইসলাম স্পষ্টতই বলেছেন, ‘বাংলাদেশে বসবাস করতে হলে এই অত্যাচার তো হিন্দুদের সহ্য করতেই হবে।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘প্রহৃত ব্যবসায়ীর নাম উজ্জ্বল কুমার মণ্ডল। তিনি নাটোরের বনপাড়া পুরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের ঘনিষ্ঠ হিসাবেই এলাকায় পরিচিত ছিলেন। গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরেই হামলার ভয়ে গা ঢাকা দেন উজ্জ্বল। শেষ পর্যন্ত তিন মাস বাদে অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য বুধবার দুপুরে বাড়িতে ফেরেন। আর উজ্জ্বলের বাড়ি ফেরার খবর জানতে পেরেই গতকাল শুক্রবার তাঁর বাড়িতে চড়াও হয় স্থানীয় বিএনপি’র সন্ত্রাসীরা। তাদের নেতৃত্ববে ছিলেন বনপাড়া পুর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা উজ্জ্বলকে বেধড়ক পেটাচ্ছেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে  উজ্জ্বলের বৃদ্ধ মা–বাবাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ফের  এগিয়ে এলে তাঁদের মারধর করা হয়। স্বামী-শ্বশুর-শাশুড়িকে মাড়ধড় না করার জন্য কাতর অনুনয়-বিনয় করতে থাকেন উজ্জ্বলের অন্তঃসত্ত্বা স্ত্রী। তাঁকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ফের তিনি হামলাকারীদের পা ধরে মারধর বন্ধ করার অনুরোধ জানান। যদিও তাতে কর্ণপাত করেননি বিএনপি সন্ত্রাসীরা। মারধরে জ্ঞান হারান উজ্জ্বল। এর পর সন্ত্রাসীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ‌উজ্জ্বলকে গ্রেফতার করে।

 

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

মহিলাদের সুস্থ থাকতে কোন খাবারগুলি জরুরি, আর কোনগুলি আজই বাদ দেবেন জানেন?

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?