শিবপুজোর পর এই কাজ করেন কি? ৯৯% মানুষ জানেন না

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে একটি বেলপাতাতেই তুষ্ট হন মহাদেব। আর সেইজন্যই শিবের অপর নাম ভোলানাথ। আজ সোমবার, ভোলানাথের প্রিয় দিন। মহেশ্বরের আশির্বাদ যার উপরে থাকে সেই ব্যক্তির জীবনে কোন বাধা থাকে না। মহাশক্তিধর হয় সেই ব্যক্তি। সারাবছরই শিব পুজো করে থাকেন ভক্তরা। তবে শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ পুজো করা হয়ে থাকে। আপনি কি জানেন শিবপুজোর পর একটি কাজ অবশ্যই করা উচিত, সেই কাজ অনেকে করে থাকেন, আবার অনেকে জানেন না। যারা করে থাকেন, তারা কেন করছেন জানেন কী ?

বহু ভক্ত প্রতিদিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুজো করে থাকেন। তবে প্রতিদিন শিবের আরাধনা করলেও যে কাজটি না করলে শিবপুজো অসম্পূর্ণ থাকে, সেই কাজ সম্পর্কে বিশেষ নজর দেন না। সেই কাজটি খুব শক্ত নয়।জেনে নিন তবে এই কাজটি কী ?

দেবাদিদেবের পুজোয় পঞ্চামৃত, বেলপাতা, ধুতুরা নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মহাদেব সন্তুষ্ট হন। এছাড়া শিবের আরাধনা করার সময় ভক্তরা তিনবার হাততালি দেন। এটি করলে তবেই শিবের পুজো সম্পন্ন হয় বলে বিশ্বাস করা হয়।

তিনবার হাততালি দেওয়া হয় কেন : কিন্তু শিবের পুজো করার পরে তিনবার হাততালি দিলেও এর পিছনের কারণ জানেন না অনেকেই।শাস্ত্র অনুযায়ী, তিনবার হাততালি দেওয়ার পিছনে কয়েকটি বিশেষ কারণ রয়েছে। প্রথম তালি দেওয়ার অর্থ হল দেবাদিদেবকে তাঁর উপস্থিতি জানাতে প্রথম হাততালি দেওয়া হয়। অন্যদিকে, দ্বিতীয় হাততালি হল মহাদেবের কাছে কিছু না চাইলেও যেন গৃহে অর্থভাণ্ডার যেন সবসময় পূর্ণ থাকে। শেষ হাততালি দিয়ে মহাদেবকে তাঁর পায়ে স্থান দেওয়ার জন্য প্রার্থনা করা হয়।

আরও পড়ুন : মহাদেবের প্রিয় বারে জেনে নিন শিবকে তুষ্ট করার ৫ উপায়

রাম ও রাবণের হাততালি : কথিত আছে,শিবের পরম ভক্ত রাবণও শিবের পুজো শেষে তিনবার হাততালি দিতেন। অন্যদিকে, ভগবান বিষ্নুর অবতার শ্রীরাম যখন সমুদ্রের উপর সেতু তৈরি করতে চেয়েছিলেন, তখন তিনি এই কাজে সাফল্য পেতে শিবের পুজো করেছিলেন ও পুজো শেষে তিনবার হাততালি দিয়েছিলেন। শিবের আশির্বাদে সেতু নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয় ও সীতাকে উদ্ধার করার জন্য রাবণ বধ করতে লঙ্কায় যাওয়ার পথ এগিয়ে যায়।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান