তালিবানি বাংলাদেশ! ভরা এজলাসে হাইকোর্টের বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুড়লেন বিএনপিপন্থী আইনজীবীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘আমরা সবাই রাজা, মোল্লা ইউনূসের রাজত্বে’। গত তিন মাস ধরে অন্তত বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দেখে এমনটাই প্রতীয়মান হচ্ছে। এতদিন আদালতে হাজির করার সময়ে শেখ হাসিনা জমানার মন্ত্রী-সাংসদদের লক্ষ্য করে ডিম ছুড়ে যাচ্ছিলেন খালেদা জিয়ার দলের সমর্থক আইনজীবীরা। তবে বুধবার (২৭ নভেম্বর) সব শালীনতার গণ্ডি পেরিয়ে গিয়েছেন তাঁরা। এবার ভরা এজলাসেই হাইকোর্টের বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুড়লেন। অপমান আর লজ্জায় সঙ্গে সঙ্গেই এজলাস ছেড়ে চলে যান ওই বিচারপতি। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনা আর নিন্দার ঝড় বইছে। যদিও যার নেতৃত্বে বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে সেই মাহবুবুর রহমান মোটেও অনুতপ্ত নন। বরং গর্বিত কণ্ঠে বলেছেন, ‘যা করেছি, বেশ করেছি’।

এদিন মামলা শোনার জন্য এজলাসে ওঠেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম। কিন্তু মামলা শোনার আগেই বিচারপতি আশরাফুল কামালের দিকে তেড়ে যান বিএনপিপন্থী আইনজীবীরা। অশ্রাব্য ভাষায় তাঁকে গালিগালাজ করতে থাকেন। বিক্ষোভরত বিএনপি আইনজীবীরা বিচারপতির উদ্দেশে বলেন, ‘আপনি এই চেয়ারে বসে জিয়াউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। আপনার এই চেয়ারে বসার অধিকার নেই।’ বিএনপিপন্থী আইনজীবীদের রণংদেহী মূর্তি দেখে হকচকিয়ে যান এজলাসে উপস্থিত অন্য আইনজীবীরা। বিক্ষোভরত আইনজীবীদের নিজেদের জায়গায় ফিরে গিয়ে শান্ত হয়ে বসার অনুরোধ জানান বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম।

কিন্তু তাতে কর্ণপাত না করে বিচারপতি আশরাফুল কামালকে লক্ষ্য করতে ডিম ছুঁড়তে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা। অপমানে এজলাস থেকে নেমে যান দুই বিচারপতি। সমস্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। খানিকটা ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা লজ্জাজনক। বিচার ব্যবস্থার পক্ষে আজকের দিনটি ব্ল্যাক ওয়েনেসডে হয়ে থাকবে। যারা এই কাণ্ড ঘটিয়েছেন, তারা আইনজীবী হওয়ার যোগ্য নন।’

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ