ব্যাগের মধ্যে সদ্যোজাত শিশু উদ্ধারের ঘটনা ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে

প্রসঙ্গত জানা গিয়েছে, শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ওয়ার্ড নম্বর ৩৬ নিরঞ্জন নগর এলাকাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পরিত্যক্ত স্থান থেকে সদ্যজাতর উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে। প্রসঙ্গত জানা গিয়েছে, শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ওয়ার্ড নম্বর ৩৬ নিরঞ্জন নগর এলাকাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। একটি পরিত্যক্ত জায়গায় কেও বা কারা ব্যাগের মধ্যে একটি সদ্যোজতকে ফেলে যায়।

এলাকাবাসীরা এই বিষয়ে জানিয়েছেন,সেই পরিত্যক্ত জায়গার পাশে আছে বহুতল বিল্ডিং, সেখান থেকে কিছু রাজমিস্ত্রিরা সেই ব্যাগটির ভিতরে শিশুটিকে নাড়াচাড়া করতে দেখতে পান। এরপর তারা দ্রুত সেখানে ছুটে যায় ও তারা দেখতে পান সেই ব্যাগের ভেতর একটি সদ্যোজাতকে। এলাকাবাসীরা দ্রুত, সদ্যোজাতটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন শিশুটির সদ্যজাত শিশুটি সুস্থ রয়েছে। পাশাপাশি ঘটনার খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। তবে কে বা কারা সদ্যোজাতটিকে সেখানে ফেলে গিয়েছিল সেই বিষয়ে জানা যায়নি। অন্যদিকে,পরমানু বোমায় ব্যবহৃত রাসায়নিক ক্যালিফোর্নিয়াম এর দাম সর্বাধিক একগ্রাম সতেরো কোটি টাকা। আর এই রাসায়নিক ক্যালিফোর্নিয়াম নকশলবাড়ির এক তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কার কাছে রয়েছে বলে অর্জুন সিং-এর কাছে গোপন সূত্রে খবর এসেছিল।

তবে তার কাছে কি ভাবে এলো তা নিয়ে প্রশ্ন রয়েছে।কিন্তু রাশিয়া থেকে বাংলাদেশ হয়ে এরাজ্যে এসেছে ক্যালিফোর্নিয়াম রাসায়নিক। বিজেপি নেতাদের খুন করার জন্য এই চক্রান্ত, যাতে খুন করলে কেউ বুঝতে না পারে বলে অভিযোগ অর্জুন সিং- এর। প্রশাসন এই বক্তব্য এবং তার সত্যতা যাচাই করছে। ইতিমধ্যেই দার্জিলিং প্রশাসন একজনকে গ্রেফতার করেছে ঐ রাসায়নিক বিষ সহ।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের