চোর ভেবে ‘মদ্যপ’ বরযাত্রীকে বিদ্যুতের খুৃঁটিতে বেঁধে গণধোলাই গ্রামবাসীদের

কী কাণ্ড! চোর ভেবে মদ্যপ 'বরযাত্রীকে' বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক পেটাল গ্রামবাসীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! চোর ভেবে মদ্যপ ‘বরযাত্রীকে’ বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক পেটাল গ্রামবাসীরা। সম্প্রতি এই চমকপ্রদ কাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি গ্রামে। জানা গিয়েছে, গত বুধবার (২৭ নভেম্বর) রাতে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে দেওরিয়ার তরকুলওয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই বরযাত্রীর দল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ওই বরযাত্রীর দল থেকে একজন অতিথি ছিটকে যায় এবং তিনি পথ হারিয়ে ফেলেন।

স্বাভাবিকভাবেই পথ চিনতে না পারায় ওই ব্যক্তি ভুল ভুলাইয়ার মতো ঘুরে বেড়ায়। এরপর ব্যক্তিটি শেষে দেওরিয়ায় একটি বাড়ির দরজায় ধাক্কা দেয়। লোকটি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। এরপরেই তাঁকে চোর ভেবে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করতে শুরু করে গ্রামবাসীরা। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ঘুরে বেড়াচ্ছে। জানা গিয়েছে, বরযাত্রীর দল থেকে ছিটকে যাওয়া ওই ব্যক্তিটি পথ হারিয়ে দেওরিয়ায় ওই বাড়ির দরজায় ধাক্কা দিলে লোকজন তাঁকে চোর সন্দেহে চিৎকার করতে শুরু করেন। কারণ ওই এলাকায় দিন কয়েকদিন ধরেই চোরের উৎপাত বেড়েছিল। এমনকী একজন চোর এই ঘটনার একদিন আগে ধরাও পড়েছে। তাই বরযাত্রীটিকে চোর সন্দেহে খুঁটিতে বেঁধে গণধোলাই দেয় গ্রামবাসীরা। কিন্তু পরে তারা বুঝতে পারে ওই ব্যক্তি আদতে চোর নয়, তিনি কোনও এক বিয়ে বাড়ির অতিথি। পথ হারিয়ে ফেলেছেন। কিন্তু ততক্ষণে ব্যক্তিটি গ্রামবাসীদের লাথি ও ঘুষি খেয়ে আহত হয়ে পড়েন।

 

ঘটনার একটি ভিডিও সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের ওই লোকটিকে  বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছে। ঘটনায় লোকটি গুরুতর আহত হয়েছেন, যার পরে তাকে তার ক্ষতগুলির জন্য চিকিৎসা করাতে হয়েছে। এরপর পুলিশের তৎপরতায় তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দেওরিয়ায় এই ধরণের ঘটনা প্রথম নয়। চলতি বছরের সেপ্টেম্বরে এক দম্পতিকেও গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে মারধর করেছাল দেওরিয়ার লোকজন। তাঁদের দুজনকেও চোর বলে সন্দেহ করা হয়েছিল। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ। 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪