টি টোয়েন্টির সব রেকর্ড ভেঙে চুরমার, ৩৪৯ রান তুলে নয়া ইতিহাস লিখল বরোদা

Share:

নিজস্ব প্রতিনিধি : টি২০ ক্রিকেটে ৩৪৯ রান তুলে নতুন নজির ভারতে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হল বিশ্বরেকর্ড। সিকিমের বিরুদ্ধে ২০ ওভারে ৩৪৯ রান তুলল বরোদা। টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই সর্বোচ্চ রান। আগের রেকর্ড ছিল জিম্বাবোয়ের। ৪৩ দিনের মধ্যে ভেঙে গেল সেই বিশ্বরেকর্ড। হার্দিক পান্ডিয়া মাঠে নামেননি। ব্যাট করতে নামেননি ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া। তা সত্ত্বেও টি-২০ ক্রিকেটে দুর্দান্ত বিশ্বরেকর্ড গড়ল বরোদা।

বৃহস্পতিবার(৫ ডিসেম্বর)সিকিমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বিশাল ইনিংস গড়ে ইতিহাসে নাম তুলল পান্ডিয়ারা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৪৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে বরোদা। আর তাতেই রেকর্ড ভেঙে গেল জিম্বাবোয়ের নজিরও। বলা যেতে পারে, ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রানের দলগত ইনিংসের বিশ্বরেকর্ডের তালিকায় নাম উঠল বরোদার।

১) বরোদা- ৫ উইকেটে ৩৪৯ রান (বনাম সিকিম, ২০২৪).. ২) জিম্বাবোয়ে- ৪ উইকেটে ৩৪৪ রান (বনাম গাম্বিয়া, ২০২৪).. ৩) নেপাল- ৩ উইকেটে ৩১৪ রান (বনাম মঙ্গোলিয়া, ২০২৩).. ৪) ভারত- ৬ উইকেটে ২৯৭ রান (বনাম বাংলাদেশ, ২০২৪).. ৫) সানরাইজার্স হায়দরাবাদ- ৩ উইকেটে ২৮৭ রান(বনাম আরসিবি, ২০২৪)..

উল্লেখ্য, গতকাল অবধিও টি-২০ ক্রিকেটে সব থেকে বড় রানের দলগত ইনিংস ছিল জিম্বাবোয়ের। তারা এবছরেই (২০২৪ সালে) গাম্বিয়ার বিরুদ্ধে ৪ উইকেটে ৩৪৪ রান সংগ্রহ করে। সুতরাং, বৃহস্পতিবার জিম্বাবোয়ের সেই ইনিংসকে পিছনে ফেলে দিল বরোদা।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের