মমতার সুরে সুর শুভেন্দুর! কলকাতা-ইউরোপ বিমান চালাতে চায় বিজেপিও

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় রাজ্যের বিরোধিতা করছেন বিরোধী দল বিজেপি। কখনও আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীকে আবার কখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা যায় রাজ্যের সমালোচনা করতে। তবে এবার বিধানসভায় দেখা গেল উল্টো ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির সাথে সুরে সুর মেলাতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিমানবন্দর সম্প্রসারণে কেন্দ্র থেকে যদি বাধা আসে তাহলে পাশে থাকবেন বলেও আশ্বাস দিলেন বিরোধী দলনেতা।

এ দিন বিধানসভায় শুভেন্দু বলেন, “ইউরোপের একাধিক দেশ থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে আসা নিয়ে কেন্দ্রের ছাড়পত্র রয়েছে। ফলে নতুন করে কেন্দ্রের অনুমোদন দরকার নেই। বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্ট আছে। আপনারা এদের সঙ্গে কথা বলুন। আন্তর্জাতিক বিমানবন্দর বাড়ানোর জন্য আবেদন করুন। যদি কেন্দ্র কোনও বাধা দেয়। তাহলে আমরা, বিজেপির বিধায়করা যাব। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলব। এই প্রস্তাবকে আমরা সর্বান্তকরণে সমর্থন করছি।” এরপর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আপনি আজ যেভাবে আমায় কয়েকবার মাননিয়া বললেন। সম্মানীয় বললেন। আমি ধন্যবাদ জানাই। ভাল লাগল। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই প্রস্তাব দেওয়ার জন্য।”

বিধানসভা থেকে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা বলেন, “একটা প্রস্তাব জমা দিয়েছি। অবশ্যই মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে বলেছি। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের আসলে আন্তর্জাতিক চরিত্র কতটা বজায় আছে সেটা দেখতে হবে। এখান থেকে যে বিমানগুলি আগে ইউরোপ এবং আমেরিকায় যেত সেগুলি বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে এই প্রস্তাব নিয়ে আসা হয়েছে। যাতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজাসুজি ইউরোপে-আমেরিকায় বিমান চালানো যায়।”

 

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের