পর্যটকদের মাঝেই কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘিনী! মুহূর্তে ভাইরাল ভিডিও

বাঘিনী মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে ওই কুকুরের উপর। এরপর শিকারকে মুখে নিয়ে হারিয়ে যায় কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে। গোটা ঘটনা বেশ কয়েকজন পর্যটকের ক্যামেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে পর্যটকের বিভিন্ন দল তখন গাড়িতে নিঃশ্বাস আটকে অধীর আগ্রহে দেখছেন বাঘিনী সুলতানাকে। চুপি চুপি ওই বাঘিনী এগিয়ে আসছে কিছু একটা দেখে। প্রায় কেউই লক্ষ্য করেননি যে তাঁদের গাড়ির পিছনে ঘুরঘুর করছে একটি পথ কুকুর। এরপর সকলকে চমকে দিয়েই বাঘিনী মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে ওই কুকুরের উপর। এরপর শিকারকে মুখে নিয়ে হারিয়ে যায় কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে। গোটা ঘটনা বেশ কয়েকজন পর্যটকের ক্যামেরা ও মোবাইলে বন্দি হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হল। নীচে ভিডিও-র লিঙ্ক দেখে নিন। 

রণথম্ভোর ন্যাশনাল পার্কের ইউটিউব চ্যানেলেও বাঘিনী সুলতানার কুকুর শিকারের ভিডিও আপলোড করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় উদ্যানের জোন ১-এর ভিতরে বাঘিনী সুলতানা একটি কুকুরকে শিকার করেছে। ভিডিওটি শুরু হয় পর্যটকে ভরা বেশ কয়েকটি পার্ক করা সাফারি গাড়ির কাছে। সেখানেই ঘুরঘুর করছিল একটি কুকুর। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, বাঘটি ডান দিক থেকে উপস্থিত হয় এবং হতভাগ্য কুকুরটির উপর ঝাপিয়ে পড়ে। পর মুহূর্তেই কাছের একটি ঝোপের মধ্যে টেনে নিয়ে যায় কুকুরটিকে। সে সময় কয়েকজন পর্যটকদের আতঙ্কে চিৎকার করতে শোনা যায় ‘পকড় লিয়া পকড় লিয়া’।

যদিও এই ভিডিও শেয়ার হওয়ার পর চিন্তিত পশু বিশেষজ্ঞরা। কারণ কুকুরে মাধ্যমে ওই জাতীয় উদ্যানে বাঘের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা আছে। যা বাঘের সংখ্যা কমে যাওয়া নিয়ে আশঙ্কা তৈরি করতে পারে। ওয়াইল্ডলাইফ কনজারভেশন ট্রাস্টের সভাপতি অনীশ আন্ধেরিয়া এই ভিডিও টুইটারে শেয়ার করে লিখেছেন, রণথম্ভোর ন্যাশনাল পার্কের ভিতর একটি বাঘিনী একটি কুকুর শিকার করেছে। এটি করতে গিয়ে ক্যানাইন ডিস্টেম্পারের (canine distemper) মতো মারাত্মক রোগের মুখোমুখি হচ্ছে বাঘেরা। যা অল্প সময়ের মধ্যে বাঘের জনসংখ্যাকে ধ্বংস করতে পারে।

 

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা