আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনির্দিষ্টকালের জন্যে স্থগিত আমির খানের ‘সিতারে জমিন পার’-এর মুক্তি

নিজস্ব প্রতিনিধিঃ নিজস্ব প্রতিনিধি: আমির খান ভক্তদের জন্যে খারাপ খবর। এ বছরই মুক্তি পাচ্ছে না ‘সিতারে জমিন পার’। আগামী বছরের কোনও এক সময়ে ছবিটি মুক্তি পাবে বলে জানালেন ছবির নির্মাতারা। এই ছবির মাধ্যমেই প্রায় ৩ বছর বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরবেন সুপারস্টার। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। তবে ছবিটি বক্সঅফিসে সুনাম কুড়োতে ব্যর্থ হয়েছে। এরপরেই আমির খান ঘোষণা করেছিলেন যে, তিনি এবার অভিনয় থেকে বিরতি নেবেন। পরিবারকে সময় দেবেন। কিন্তু আমির ভক্তদের হতবাক করেছিল এই খবরটি। কিন্তু বেশিদিন এই সিদ্ধান্তে অটল থাকেন নি তিনি। সেই বছরেই তাঁর আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’-এর ঘোষণা দিয়েছেন অভিনেতা। যেটি তাঁর ব্লকবাস্টার চলচ্চিত্র ‘তারে জমিন পার’-এর সিক্যুয়াল। ইতিমধ্যেই ‘সিতারে জমিন পার’-এর শুটিং শেষ হয়ে গিয়েছে।

এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভক্তদের ভাগ্য খারাপ। আপাতত এখন মুক্তি পাচ্ছে না ‘সিতারে জমিন পার’। বর্তমানে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছেন আমির খান। সেখানে বিশেষ অতিথি হয়ে গিয়েছেন তিনি। সেখান থেকেই অভিনেতা জানিয়েছেন যে, সিতারে জমিন পার এ বছর মুক্তি পাচ্ছে না। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ছবিটিকে মুক্তি দেওয়া হবে। পূর্বে, গুজব ছিল যে ছবিটি ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পাবে। সিতারে জমিন পার-এ আমিরের সহ-অভিনেতা দারশীল সাফারি এবং জেনেলিয়া দেশমুখ। জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে একটি সংবাদ সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, “আমরা এই মাসের শেষের দিকে পোস্ট-প্রোডাকশন নিয়ে আসছি। আগামী বছরের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি পাবে। যদিও তারে জমিন পারের সিক্যুয়াল, এতে একই চরিত্র থাকবে না। সম্পূর্ণ নতুন প্লটে সাজানো হয়েছে ছবিটিকে।”

পাশাপাশি আমির খান তাঁর প্রোডাকশন ব্যানারের অধীনে আসন্ন কয়েকটি ছবির কথাও বলেছেন। তিনি রাজকুমার সন্তোষী পরিচালিত এবং সানি দেওল অভিনীত লাহোর 1947-এর পরিকল্পনা প্রকাশ করেছিলেন। এছাড়াও তাঁর ছেলে জুনায়েদ খানের একটি চলচ্চিত্রের প্রযোজনা করছেন, যেটিতে সাই পল্লবী অভিনয় করেছেন। এছাড়াও তাঁর প্রযোজনা সংস্থার অধীনে আরও দুটি ছবি রয়েছে। আমির খান, বর্তমানে, লাপাতা লেডিস-এর জন্য অস্কার প্রচারে ব্যস্ত।

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ