১৭৫ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস, জিততে অস্ট্রেলিয়ার চাই ১৯ রান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পারথ টেস্টে ভারত যেই পারফর্ম করেছিল অ্যাডিলেডে তার ধারেকাছেও যেতে পারল না।  অ্যাডিলেড টেস্টে তৃতীয় দিনের খেলতে নামেই ভরাডুবি হল টিম ইন্ডিয়ার । প্রথম ইনিংসে ১৮০ রান করার পর, দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া।  আর তাতে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ১৯ রান।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভালো  ব্যাটিং করতে পারল না রোহিতরা । বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল কেউই বড় রান করতে পারলেন না। শুভমান গিল এবং ঋষভ পন্থ  কিছুটা ভালো খেললেও সবচেয়ে বেশি নজর কেড়েছে নীতিশ রেড্ডি। ইনিংস হারের লজ্জা বাঁচিয়ে ৪২ রান করে নীতিশ। তাঁকে আউট করেন কামিন্স।  বলা ভাল, নীতিশের   ব্যাটিংয়ের কারণেই দ্বিতীয় টেস্টে  ইনিংসে হার এড়াতে পারল রোহিত শর্মার দল। ১৭৫ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস।   

উল্লেখ্য, দিন-রাতের এই টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। দ্বিতীয় দিনের শেষে ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্ট তোলে ১৮০ রান। সেখানে অস্ট্রেলিয়া টিম ৩৩৭ রানে আউট হয়ে যায়। আর তাতেই ১৫৭ রানে লিড পায় অজিরা।  গোটা দ্বিতীয় দিনেই  প্রায় রাজত্ব করেছিল অস্ট্রেলিয়া । তারমধ্যে  ট্রাভিস হেডের ১৪১ বলে ১৪০ রানের মারাত্মক ইনিংস। তাঁকে ৬৪ রানে যোগ্য সঙ্গত দিলেন লাবুশানেও।  অথচ ভারতীয় ব্যাটাররা এই উইকেটে সেট হয়েও আউট হয়ে ফিরে যান। যশস্বী এবং শুভমান শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত আউট হয়ে যান। দ্বিতীয় দিনের একই রেশ দেখা গেল তৃতীয় দিনের ম্যাচেও ।  

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি