রাজ্যপালের ভূমিকা নিয়ে ‘জাগো বাংলা’য় তুলোধনা তৃণমূলের

নিজের সাংবিধানিক এক্তিয়ারের বাইরে বেরিয়ে রাজ্যপাল নানা বিষয়ে হস্তক্ষেপ করছেন। মঙ্গলবার সরাসরি দলীয় মুখপাত্র ‘জাগো বাংলা’য় রাজ্যপালের ভূমিকা নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: জগদীপ ধনখড় রাজ্যের রাজ্যপাল হওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছিল। যা আজও অব্যাহত। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বরাবরের বক্তব্য, নিজের সাংবিধানিক এক্তিয়ারের বাইরে বেরিয়ে রাজ্যপাল নানা বিষয়ে হস্তক্ষেপ করছেন। মঙ্গলবার সরাসরি দলীয় মুখপাত্র ‘জাগো বাংলা’য় রাজ্যপালের ভূমিকা নিয়ে তুলোধনা করল শাসকদল। এবং সেটা যে বেশ কড়া সমালোচনা সেটা শিরোনামেই স্পষ্ট – ‘রাজ্যপালের কুনাট্য’। ছোট্ট সম্পাদকীয়তে খুব পরিস্কার করেই রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে নিন্দায় মুখর হয়েছে তৃণমূল কংগ্রেস।

বঙ্গ রাজনৈতিক মহলের অভিমত, রবিবারই উত্তরবঙ্গে পৌঁছে রাজ্যপাল জগদীপ ধনখড় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে দুষেছিলেন। মঙ্গলবার তারই জবাব দিল তৃণমূল কংগ্রেস। কারণ, সেদিন রাজ্যপাল অভিযোগ করেছিলেন, একাধিক বিষয়ে তাঁকে সহযোগীতা করছে না রাজ্য সরকার। সেই প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্য যে ‘অনভিপ্রেত’ তা স্পষ্ট করার চেষ্টা করল শাসকদল। সম্পাদকীয়র প্রথমেই লেখা হয়েছে, ‘রাজ্যপাল পদটি সাংবিধানিক এবং সম্মানের। কিন্তু যদি কোনও ব্যক্তি কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করতে গিয়ে পদটির অবমাননা করেন, তাহলে তার প্রতিবাদ করতেই হয়। এই যেমন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর কাজই হল বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে যাওয়া’।

উত্তরবঙ্গে দাঁড়িয়ে রাজ্যপালের করা অভিযোগও এদিন খণ্ডন করল শাসকদল। জাগো বাংলায় দাবি করা হয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাহাড় পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সেই কারণেই তিনি নিরাপদে পাহাড়ে বেড়াতে যেতে পারছেন। বাম আমল হলে তা হত না। কারণ, সেসময় পাহাড় প্রবল অশান্ত ছিল’। সব শেষে রাজ্যপাল জগদীপ ধনখড়কে তীব্র আক্রমণ করে লেখা হয়েছে, ‘ধারাবাহিকভাবে এক্তিয়ার বহির্ভূত কাজ চলছে। উনি রাজ্যপাল পদের অযোগ্য। বিজেপির নেতাগিরি করছেন। বঙ্গশত্রু ধনকড়’। বঙ্গ রাজনীতির অলিন্দে গুঞ্জন, এবার রাজ্যপালের আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণের রাস্তাই নিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন