‘সংখ্যাগরিষ্টদের ইচ্ছাই আইন’, বেফাঁস মন্তব্যে বিপাকে হাইকোর্টের বিচারপতি, রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিচারপতি হিসাবে তিনি পালন করেন সাংবিধানিক দায়িত্ব। আর এবার খোদ বিচারপতিই বললেন,’ সংখ্যাগরিষ্টদের ইচ্ছাই দেশের  আইন’। প্রকাশ্যে এমনই মন্তব্য  করেছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব  । তা নিয়ে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি। মঙ্গলবার আদালত শুনানির সময়  বলেন, ‘বিষয়টি বিবেচনাধীন রয়েছে। উচ্চ আদালত থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বিচারপতি শেখর কুমার যাদবের কাছ থেকে ।‘

বলা বাহুল্য, বিচারপতির কথার প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকেই। এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। শুধু তাই নয় এই নিয়ে দেশের প্রধানবিচারপতিকেও চিঠি পাঠান হয়েছে । সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিচারপতিকে সব ধরনের বিচারিক কাজ থেকে দূরে রাখতে হবে । তবে এই নিয়ে এদিন সুপ্রিম কোর্ট কোন মন্তব্য করেনি।

কী বলেছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি?

বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে গিয়ে খোলাখুলি ভাবে শেখর কুমার যাদব   বলেন,’ এ দেশটা হিন্দুস্থান।   ভারতে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা অনুযায়ী দেশ চলবে। এটি আইন ও ন্যায়বিচারের মূলনীতি।‘ শুধু তাই নয় ‘ দেশ ‘ বলতে তিনি কী বোঝাতে চাইছেন  সেটারাও ব্যাখা দিয়েছেন বিচারপতি। তিনি বলেন,’ দেশ এমন যেখানে গরু, গীতা আর গঙ্গার পুজো হয়, যেখানে প্রতিটি গৃহে হরবলা দেবীর বিগ্রহ থাকে, যেখানে প্রতিটি শিশুই রাম।‘ আর এই বক্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। অনেকেই তার বক্তব্যকে বিচার বিভাগের নিরপেক্ষতার পরিপন্থী বলে অভিহিত করছেন।  ইতিমধ্যেই এই পুরো বিষয়টি সামনে আসতেই তদন্ত শুরু করেছে সুপ্রিম কোর্ট ।

 

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ